“মরহুম আমির আলী অন্ধকার সমাজে আলোর বিচ্ছুরণ ঘটিয়েছেন”
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
“মরহুম আমির আলী অন্ধকার সমাজে আলোর বিচ্ছুরণ ঘটিয়েছেন”
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু

“মরহুম আমির আলী অন্ধকার সমাজে আলোর বিচ্ছুরণ ঘটিয়েছেন”

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০১৯
“মরহুম আমির আলী অন্ধকার সমাজে আলোর বিচ্ছুরণ ঘটিয়েছেন”

ফতুল্লা সংবাদদাতা : কুতুবপুর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মনিরুল আলিম সেন্টুর পিতা হাজী মিছির আলী বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর মরহুম হাজী আমির আলীর ১২তম মৃত্যুবাষিকী উপলক্ষে দিনব্যাপী কোরান খতম, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৪ অক্টোবর সন্ধ্যায় পশ্চিম দেলপাড়া মৃধাবাড়ি এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করে হাজী মিছির আলী বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরাম।

কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড এর মহিলা মেম্বার অনামিকা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মনিরুল আলম সেন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী মিছির আলী বিশ্ববিদ্যালয় কলেজ গভর্নিং বডির সদস্য হাজী মোঃ শহিদুল্লাহ, বিএনপি নেতা আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন, হাজী মোঃ আলী, আদর্শ নগর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম শাহীন সরকার, মরহুম হাজী আমির আলী সাহেবের পুত্র ব্যবসায়ী ও সমাজসেবক মাজহারুল আলম মিথুন, নাতি নাজিব মাহমুদ স্বপ্নীল প্রমুখ। দোয়া ও স্মরণ সভা শেষে এলাকার দুস্থ মানুষের মাঝে তোবারক বিতরণ করা হয়।

স্মরণ সভায় বক্তারা বলেন, দানবীর মরহুম আমির আলী ছিলেন একজন খাটি দেশপ্রেমিক। তিনি জীবদ্দশায় সমাজ ও মানুষের কল্যানে নিবেদিত প্রান হয়ে কাজ করে গেছেন। তিনি অন্ধকারে আলোর বিচ্ছুরণ ঘটিয়েছেন। এ সমাজের মানুষ দানবীর মরহুম আমির আলীকে কখনোই ভুলবে না, তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তারা মরহুমের আত্নার মাগফেরাত কামনা করার পাশাপাশি মহান আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করেন সে প্রার্থনা করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..