ফতুল্লায় বরিশাইল্যা টিপুকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় বরিশাইল্যা টিপুকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু

ফতুল্লায় বরিশাইল্যা টিপুকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০১৯
ফতুল্লায় বরিশাইল্যা টিপুকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

নারায়ণগঞ্জের কাগজ : ফতুল্লায় ছাত্রলীগ নেতা মুন্নাকে হত্যাচেষ্টার ঘটনার মূল হোতা বরিশাইল্যা টিপুকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে পোষ্ট অফিস রোড থেকে একটি মিছিল বের হয়ে ফতুল্লার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফতুল্লা প্রেস ক্লাবের সামনে এসে প্রতিবাদ সভা করেন। এসময় প্রতিবাদ সভায় অংশ গ্রহনকারীরা কিছু সময় ফতুল্লার থানার সামনে গিয়েও বিক্ষোভ করে।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ফতুল্লার নব্যগডফাদার বরিশাইল্যা টিপু দীর্ঘদিন ধরে নানা ধরনের অপরাধ মূলক কর্মকান্ড করে আসছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দিয়ে আরো বেশী বেপরোয়া হয়ে ওঠে। বরিশাইল্যা টিপুর এসব অপকর্ম থেকে কেউ রেহাই পাচ্ছে না। টিপু ও তার সন্ত্রাসী বাহিনীকে গ্রেফতার দাবি জানিয়ে বক্তারা বলেন, ২৪ ঘন্টার মধ্যে টিপুকে গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দিবে।

বক্তাদের দাবি, বরিশাইল্যা টিপু অর্থের জোড়ে দীর্ঘদিন ধরে অপরাধ করে যাচ্ছে। কিন্তু রহস্যজনক কারনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিপু এবং তার বাহিনীর বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। নব্য গডফাদার বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বর্তমান পুলিশ সুপারের হস্তক্ষেপ দাবি করেছে। প্রতিবাদ সভা শেষে পূনরায় মিছিল নিয়ে পোষ্ট অফিস রোডে প্রবেশ করে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা শাওন, তামিম, জুয়েল, সোহেল, লিটন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..