নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, যেকোন ব্যবসা প্রতিষ্ঠান শুরুর আগে মিলাদ ও মোনাজাত করে দোয়া করা হয়। সুন্দর একটি শপিং মল করার ইচ্ছা ছিল আমার সমবায় কর্তৃপক্ষ সেটা করেছে। ইজি শপিং ক্রেতাদের আশা পূরন করবে। সব ধরনের জিনিস ইজি থেকে পায় সেই ব্যবস্থা করবে ইজি কর্তৃপক্ষ এই আশা করছি।
শুক্রবার (৪ অক্টোবর) বিকালে শহরের চাষাড়ায় নব নির্মিত সমবায় মার্কেটের নীচতলায় ইজি ফ্যাশন শো-রুমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জ শহরে যতগুলো শো-রুম হয়েছে তার মধ্যে এ শো-রুমটি সবচেয়ে সুন্দর। আমার মনে হয় যারা এ ব্র্যান্ডের কাপড় পড়েন তাদেরকে আর ঢাকায় যেতে হবেনা। উপরে আরও জায়গা রয়েছে, এমন সুন্দর সুন্দর শো-রুম তৈরি করেন। একটি ভালো মানের খাবার হোটেলও দরকার। পাশাপাশি মহিলাদের জন্য ভালো একটি শো-রুম দরকার, যাতে তারা ভোগান্তি ছাড়া সফলভাবে কেনাকাটা করতে পারে।
তিনি আরও বলেন, বাবা-মায়ের দোয়া ছাড়া কোন সন্তান কখনোই উন্নতি লাভ করতে পারেনা। নিশ্চই এই চার ভাইয়ের উপর আল্লাহর রহমত ও বাবা মায়ের দোয়া রয়েছে। আমি এ শো-রুমের উত্তরোত্তর সফলতা কামনা করি।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোঃ আশরাফুল, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাসের সভাপতি খালেদ হায়দার খান কাজল, নীট কর্নসানের পরিচালক মুকুল চৌধুরী, ইজি ফ্যাশনের কর্নধার আসাদ চৌধুরী, ইছাক চৌধুরী, তৌহিদ চৌধুরী প্রমুখ।
আপনার মন্তব্য প্রদান করুন...