লালপুর বটতলা কালীমন্দিরে দুর্গাপূজার মহাসপ্তমী পূজা সম্পন্ন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
লালপুর বটতলা কালীমন্দিরে দুর্গাপূজার মহাসপ্তমী পূজা সম্পন্ন
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু

লালপুর বটতলা কালীমন্দিরে দুর্গাপূজার মহাসপ্তমী পূজা সম্পন্ন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০১৯
লালপুর বটতলা কালীমন্দিরে দুর্গাপূজার মহাসপ্তমী পূজা সম্পন্ন

নারায়ণগঞ্জের কাগজ : সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজার মহাসপ্তমীর পূজা সম্পন্ন হয়েছে। শনিবার ০৫ অক্টোবর সকাল ১০টায় পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে ত্রীনয়নী এই দেবীর মহাসপ্তমী পূজা আনুষ্ঠিত হয়েছে। সকালে দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন ও মহাসপ্তমীর স্নান পূজাসহ সকল পূজা সম্পন্ন হয়।

সার্বজনীন এ দুর্গা উৎসবকে ঘিরে ফতুল্লা ইউনিয়নের লালপুর বটতলা কালীমন্দির পূজা ম-পে চলছে আনন্দ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশ। ঢাক ও কাসার বাদ্য, শঙ্খ আর উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মন্দির প্রাঙ্গণ।

পূজা মণ্ডপে প্রতিদিন চলছে অঞ্জলি ও প্রসাদ বিতরণ। এছাড়া ঢাকের বাজনার সাথে যোগ হয়েছে সাউন্ড বক্সের মাধ্যমে গান বাজনার আয়োজনও। আনন্দময়ী দেবী দুর্গার আগমনী গানে মুখরিত এখন চারদিক। বাহারী পোশাকে নিজেদের সাজিয়ে রাঙ্গিয়ে উৎসব-আনন্দে মেতে উঠেছে শিশু-কিশোর-কিশোরী ও তরুণ-তরুণী।

এসময় আরো উপস্থিত ছিলেন, লালপুর বটতলা মন্দির কমিটির সভাপতি নীল রতন দাস, সাধারণ সম্পাদক অর্জুন দাস, আদিত্য সরকার, সুমিত দাস, প্রদীপ দাস, সুমন ঘোষ, নন্দলাল বসাক, প্রদীপ কুমার সরকার, সুনীল ঘোষ, অখিল রায়, সুমন রায় প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..