খালেদা জিয়ার মুক্তির দাবিতে কাশিপুর ইউনিয়ন যুবদলের দোয়া
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
খালেদা জিয়ার মুক্তির দাবিতে কাশিপুর ইউনিয়ন যুবদলের দোয়া
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু

খালেদা জিয়ার মুক্তির দাবিতে কাশিপুর ইউনিয়ন যুবদলের দোয়া

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০১৯
খালেদা জিয়ার মুক্তির দাবিতে কাশিপুর ইউনিয়ন যুবদলের দোয়া

মোঃ ওয়ারদে রহমান : ফতুল্লার কাশীপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কাশীপুর ইউনিয়ন যুবদল এর উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। এ সময় অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন এবং খালেদা জিয়ার মুক্তির দাবী জানান। শনিবার (৫ অক্টোবর) বাদ আছর কাশীপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সৈকত হাসান ইকবালের বাসভবনে এই দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।

কাশীপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সৈকত তার বক্তব্যে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাগারে অসুস্থ। তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং সেই সাথে কাশীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ফরিদ আহাম্মেদকেও মুক্তি দিতে হবে। অন্যথায় কাশীপুর ইউনিয়ন যুবদল মুন্সিগঞ্জ-ঢাকা সড়ক অচল করে দেবে। দেশে যেভাবে লুটপাট হচ্ছে তা আমরা সবাই জানি। এই সরকার এখন দুর্নীতি, সন্ত্রাস ও লুটপাটের সরকারে পরিণত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবদলের আহবায়ক শরীফ আহাম্মেদ, কাশীপুর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নাছির আহাম্মেদ, কাশীপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সৈকত হাসান ইকবাল, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি আল আমিন, ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি তানভির আহম্মেদ সোহাগ, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি কালাম, ১নং ওয়ার্ড যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি বাবু, এনায়েতনগর যুবদলের যুগ্ম আহবায়ক সালাম, ৯নং ওয়ার্ড যুবদল নেতা কানন, ৫নং ওয়ার্ড যুবদল নেতা ওয়াসিম, ৬নং ওয়ার্ড যুবদল নেতা হাবিব সহ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..