সোনারগাঁ কিন্ডারগার্টেন এসাসিয়েশনের প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সোনারগাঁ কিন্ডারগার্টেন এসাসিয়েশনের প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মহসীন বেপারী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয়

সোনারগাঁ কিন্ডারগার্টেন এসাসিয়েশনের প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

সোনারগাঁ সংবাদদাতা
  • প্রকাশিত সময় : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
সোনারগাঁ কিন্ডারগার্টেন এসাসিয়েশনের প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

সোনারগাঁ কিন্ডারগার্টেন এসাসিয়েশন (এসকা) প্রাথমিক বৃত্তি পরীক্ষা শেষ হলো। শনিবার ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৯ ডিসেম্বর সোমবার শেষ হল। উপজেলার ২৬টি স্কুল থেকে ৭৮৮জন শিক্ষার্থী এ বৃত্তি পরিক্ষায় অংশগ্রহন করে। মোগরাপাড়া এইচ.জি.জি এস স্মৃতি বিদ্যায়তনে এ মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সোনারগাঁ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (এসকা) এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান খান জানান, করোনার কারণে বিগত ২০২০, ২০২১ সালে এ মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়নি। এবার শিক্ষার্থীরা স্বতস্ফুর্তভাবে এ পরীক্ষায় অংশগ্রহন করেছে। ২৬টি বিদ্যালয় থেকে ৭৮৮জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহন করে। প্রথম শ্রেণিতে পরিক্ষার্থী ১৮৫জন, দ্বিতীয় শ্রেণিতে ১৭৬জন, তৃতীয় শ্রেণিতে ১৩৪জন, চতুর্থ শ্রেণিতে ১৩৪ এবং পঞ্চম শ্রেণিতে ১৫৯ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। তিনি আরো জানান, আমাদের এ মেধাবৃত্তি পরিক্ষা চালু হয় ২০০৪ সাল থেকে।

সোনারগাঁ কিন্ডারগার্টেন (এসকা) এর কমিটির সভাপতি মোঃ হানিফ মিয়া জানান, শিক্ষার্থীদের সাহসী ও মেধাবী করে তোলার জন্য প্রাথমিক থেকেই বৃত্তি পরিক্ষার ব্যবস্থা করা হয়েছে।

সোনারগাঁ উপজেলা মাধ্যমিক সহকারি শিক্ষা অফিসার মোস্তফা কামাল পরিক্ষার হল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং (এসকা)-র সাথে জড়িত শিক্ষকদের ধন্যবাদ জানান। এসময় মেধাবৃত্তি পরীক্ষার সাথে আরো সহযোগিতায় আছেন, (এসকা)-র সহ-সভাপতি আব্দুল মালেক, লতিফুর রহমান দিপু, অর্থ সম্পাদক ইউসুফ আলী ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক জায়েদুল আলম, ক্রীড়া সম্পাদক খায়রুন্নেছা মৃধা, নির্বাহী সদস্য ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, পরিক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করছেন তাহমিনা কামাল।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..