প্রধানমন্ত্রীর উপহার নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত : পলাশ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
প্রধানমন্ত্রীর উপহার নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত : পলাশ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মহসীন বেপারী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয়

প্রধানমন্ত্রীর উপহার নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত : পলাশ

ফতুল্লা সংবাদদাতা
  • প্রকাশিত সময় : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
প্রধানমন্ত্রীর উপহার নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত : পলাশ

বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে আনন্দে উদ্বেলিত আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার ০১ জানুয়ারি স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাউসার আহমাদ পলাশ নতুন বছরের প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছেন।

এসময় উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে কাউসার আহমাদ পলাশ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতে নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে পড়াশোনায় মনোনিবেশ করতে পারে সেই লক্ষ্যে তিনি এই যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। আনন্দ উচ্ছাসের মধ্য দিয়ে আজ আমরা বই উৎসব করছি। শিক্ষা বান্ধব সরকারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার নতুন বই আমি শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।আমি স্কুলের সকল শিক্ষক, ম্যানেজিং কমিটি ও অভিভাবক এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘ আয়ু, সুস্বাস্থ্য কামনা করছি পাশাপাশি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি।

এসময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান, সহকারী প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন সরকার, কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড মেম্বার মোঃ জাহাঙ্গীর আলম,মহিলা মেম্বার আরজুদা বেগম খুকি,স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হাজী মোঃ আরিফুল ইসলাম, মোঃ মোবারক হোসেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..