সাংবাদিক মাহমুদ হাসান কচির হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সাংবাদিক মাহমুদ হাসান কচির হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে হাজী মনির হোসেনকে চান এলাকাবাসী ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ

সাংবাদিক মাহমুদ হাসান কচির হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯
সাংবাদিক মাহমুদ হাসান কচির হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার

নারায়ণগঞ্জের কাগজ : বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাহমুদ হাসান কচির হৃদযন্ত্রে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউটে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত্র টানা ৩ ঘন্টা ব্যাপী তার হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সহ-সভাপতি সহিদুল ইসলাম সহিদ এবং সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দিকী।

দেশের স্বনামধন্য চিকিৎসক আশ্রাফুল হক সিয়ামের নেতৃত্বে অত্যন্ত সফল ভাবে এ অস্ত্রপচার সম্পন্ন হলো।

জানা গেছে, পৃথিবীর উন্নত কিছু দেশের অল্প সংখ্যক হাসপাতালে এই পদ্ধতিতে অস্ত্রোপচার করা হয়ে থাকে। এর মধ্যে ডা: আশ্রাফুল হক সিয়াম সম্প্রতি ওপেন হার্ট সার্জারি বিকল্প ‘মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি’ করে দেশ ও দেশের বাইরে ব্যাপক আলোচনায় এসেছেন।

সংগঠনের সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দিকী বলেন, মাহমুদুল হাসান কচি’র হৃদযন্ত্রে অস্ত্রোপচার সফল হওয়ায় মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া জ্ঞাপনসহ ডা. আশ্রাফুল হক সিয়াম এবং তার নেতৃত্বে যে চিকিৎসকরা অত্যন্ত জটিল এই অস্ত্রোপচার সম্পন্ন করেছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অল্প সময়ের মধ্যে যেন মাহমুদ হাসান কচি সম্পূর্ন সুস্থ্যতা লাভ করেন সে জন্য মহান আল্লাহ তায়লার নিকট এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করছি।

প্রসঙ্গত, ফটো সাংবাদিক নেতা মাহমুদ হাসান কচি’র হৃদরোগের পরীক্ষা নিরিক্ষা (এনজিওগ্রাম) করে ৪টি রগে ব্লক পওয়া যায়। এর মধ্যে একটি রগে ১০০%, দুটিতে ৯৫% আর একটিতে ৭০% ব্লক ধরা পড়ে। তার চিকিৎসা সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য সর্বদা তার সাথে রয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি সহিদুল ইসলাম সহিদ ও সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দিকীসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

উল্লেখ্য, চলতি বছরের ২৫ আগস্ট দেশে প্রথমবারের মতো জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে (এনআইসিভিডি) বুকের হাড় না কেটে সফলভাবে হৃদযন্ত্রের অস্ত্রোপচার করতে সক্ষম হন ডা: আশ্রাফুল হক সিয়াম।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..