অনুপম রায়ের সুরে মাতল ঢাকা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
অনুপম রায়ের সুরে মাতল ঢাকা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

অনুপম রায়ের সুরে মাতল ঢাকা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
অনুপম রায়ের সুরে মাতল ঢাকা

উপস্থাপক যখন মাইক্রোফোনে ঘোষণা করছিলেন, ‘এখন মঞ্চে আসবেন অনুপম রায়’ আর তক্ষুনি পুরো হলরুমে যেন উচ্ছ্বাস ও উল্লাসের কল্লোল বয়ে গেল। অনুপম মঞ্চে এসেই গাইতে শুরু করলেন, ‘আমি আমি জানি জানি, চোরাবালি কতখানি…’ তখন অনুপমের কণ্ঠের সঙ্গে হাজার কণ্ঠ মিলিত হয়ে এক অদ্ভুত আনন্দময় সুর তৈরি করছিল।

থামলেন অনুপম। এরপরে মঞ্চের একেবারে সামনে এগিয়ে এলেন।

হলরুমে তখন বর্ণিল আলোকচ্ছটা এক মোহগ্রস্ত পরিবেশ তৈরি করেছে। অনুপম বললেন, ‘আজ থেকে ১৩ বছর আগে এখানে এসে আমি বলেছিলাম, বাড়িয়ে দাও তোমার হাত, তখন আমি মাত্র শুরু করেছি গান। তোমরা হাত বাড়িয়ে দিয়েছিলে বলেই আজ আমি এই ১৩ বছর পর তোমাদের সামনে গাইতে পারছি। অনুপম গাইতে শুরু করলেন, ‘বাড়িয়ে তোমার হাত, আমি তোমার আঙুল ধরতে চাই…’ অনুপমের সুরের সঙ্গে মিলিত হয়ে যাচ্ছিল হাজারো কণ্ঠ…।

এই গানের সঙ্গে হাজারো কণ্ঠ থামল। অনুপম এবার বললেন, ‘আমার ভাগ্য যে আমি মাত্র তিনমাস আগেই বাংলাদেশে এসেছিলাম। নারায়ণগঞ্জে একটি ঘরোয়া কনসার্টে গেয়েছিলাম। আর তিন মাস পরেই তোমাদের সামনে গাইছি।’

এরপর একে একে গাইলেন, ‘গভীরে, ‘আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছে’ ‘সোহাগে আদরে’ ‘আমি কি তোমায় বিরক্ত করছি‘, একটানা গেয়ে থামলেন। এরপর মাইক্রোফোন কাছে টেনে বললেন, ‘আমাদের বন্ধুত্ব নিয়ে এবার একটি গান গাইব, ‘কি প্রস্তুত তো?’ একসঙ্গে সকল কণ্ঠস্বর মিলিত হলো। অনুপম গাইলেন, ‘বন্ধু চল..’ শেষ গান হিসেবে সবচেয়ে জনপ্রিয় গান অটোগ্রাফ সিনেমার ‘আমাকে আমার মতো থাকতে দাও… ’

গান শেষে অনুপম মঞ্চ ত্যাগ করবেন। তার আগে বললেন, ‘আমি তোমাদের সঙ্গে একটা সেলফি নিতে পারি?’ হাজার হাজার তরুণ কণ্ঠ চিৎকার করে হাত তুলল। অনুপম নিজের মোবাইল ফোন এনে একটা সেলফি নিলেন। নিলেন ঢাকার এক স্মরণীয় সন্ধ্যাকে নিজের স্মৃতির হার্ডড্রাইভে। এরপর মঞ্চে উঠলেন অর্ণব।

ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় থ্রি টাইমসের এই আয়োজনে শুধু তরুণ তরুণীরাই নন, সব বয়সের শ্রোতারাই উপস্থিত হয়েছিলেন। অনুপম মাতিয়ে রাখলেন তাঁদের দীর্ঘ সময়। আর সেই আনন্দময় সময়কে ঋদ্ধ করলেন অর্ণব। অনুপমের আগে মঞ্চে গান গেয়ে দর্শক-শ্রোতাদের মাতিয়ে রেখেছিল হাতিরপুল সেশন, মেঘদল ও পশ্চিমবঙ্গের ব্যান্ডদল তালপাতার সেপাই।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..