বন্দরে পুলিশের উপর হামলা, মামলার আসামী গ্রেপ্তার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বন্দরে পুলিশের উপর হামলা, মামলার আসামী গ্রেপ্তার
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বন্দরে পুলিশের উপর হামলা, মামলার আসামী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
বন্দরে পুলিশের উপর হামলা, মামলার আসামী গ্রেপ্তার

বন্দর ফাঁড়ি পুলিশের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে ২ আসামী ছিনিয়ে নেওয়ার মামলার ১২ নং এজাহারভূক্ত আসামী রকি (২২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ জুলাই) সকালে বন্দর থানার ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত রোববার (৪ জুন) রাতে বন্দর রেললাইন এলাকায় ওই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।

গ্রেপ্তারকৃতকে শনিবার (১৫ জুলাই) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সন্ত্রাসী রকি বন্দর ঝাউতলা এলাকার রহমত মিয়ার ছেলে।

উল্লেখ্য, গত রোববার রাতে বন্দর ফাঁড়ী পুলিশ এএসআই দিলীপ কুমার দাসসহ সঙ্গীয় র্ফোস ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারের ডিউটি করা কালে বন্দর রেললাইন এলাকা থেকে ২ জন লোক সন্দিগ্ধ ভাবে ঘুরাফেরা করতে দেখে সন্দেহ হওয়ায় তাদের নাম পরিচয় জানতে চায়। ওই উল্লেখিত ২ জন তাদের নাম পরিচয় জানাতে অনিহা প্রকাশ করে।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হাজীপুর এলাকার মহিউদ্দিন গুইট্রা ছেলে ইমন (২৪) একই এলাকার মহিউদ্দিন সরদার ছেলে আল আমিন চিৎকার চেচামেচি করলে ওই সময় তাদের সহযোগি হাফেজীবাগ এলাকার মজিব ওরফে মইজ্জা মিয়ার ছেলে শহীদ একই এলাকার রনি মিয়ার ছেলে রায়হান মুন্সিগঞ্জ সদর থানার দিগীরপাড় এলাকার বাবু মিয়ার ছেলে রাতুল বন্দর ঝাউতলা এলাকার মজিবুর মিয়ার ছেলে তুষার ফরাজিকান্দা এলাকার শরিফ ওরফে বাক্কা হাজীপুর এলাকার সোহেল হাফেজিবাগ এলাকার ,মনু মিয়ার ছেলে সাদিক হাজীপুর এলাকার মাহাবুব একই এলাকার রানা মিয়ার ছেলে ইমরান চিতাশাল এলাকার রকি ও হাফেজীবাগ এলাকার মৃত মালেক মিয়ার ছেলে রনী ও চিতাশাল এলাকার রকিসহ অজ্ঞাত ১০/১২ জন সন্ত্রাস বেআইনী জনতাবদ্ধে অবদ্ধ হয়ে ১নং আসামী ইমনের হুকুমে বন্দর ফাঁড়ি কন্সেটেবল দিদার ও অপর কন্সেটেবল আল আমিনকে হত্যার উদ্দেশ্যে বেদম ভাবে পিটিয়ে উল্লেখিত ২ আসামীকে ছিনিয়ে নেওয়াসহ একটি ভিভো মোবাইল সেট ছিনিয়ে নেয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..