ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হতে হবে : নাহিদা বারিক
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হতে হবে : নাহিদা বারিক
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রথযাত্রা উৎসব : ভক্ত ভগবানের মিলনমেলা জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার

ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হতে হবে : নাহিদা বারিক

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯
ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হতে হবে : নাহিদা বারিক

নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক বলেছেন, আফির উদ্দিন মাষ্টার যিনি মারা গেছেন তার পরিবারের সদস্যরা এখানে আছে। কিন্তু আজ তিনি নেই তার পরেও তার শিক্ষার জন্য তাকে মনে রেখেছেন। শিক্ষকদের অবস্থান আমাদের কাছে সবচেয়ে বেশি। যিনি রাজনীতি করেন কিছুদিন ভালো করলে জনগণ তার কথা বলবে, খারাপ করলে তার কথা বলবে না। একটা সময় তাকে ভুলে যাবে। বর্তমানে অনেক শিক্ষক রয়েছেন জীবিত আছেন সুস্থ আছেন আপনাদের সামনে আছেন যারা তাদেরকেও আফির উদ্দিন মাষ্টারের মত মৃত্যুর পরেও আপনাদের মনে রাখে।

বুধবার ১৬ অক্টোবর দুপুরে দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল প্রাঙ্গনে আফির উদ্দিন মাষ্টার স্মৃতি বৃত্তি পরিষদের উদ্যোগে বৃত্তি প্রাপ্ত ছাত্র- ছাত্রীদের সম্মাননা (২০১৮) অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এই স্কুলে আমি এসে দেখলাম দেয়াল ঘড়ি ঝুলছে মাইকের ব্যবস্থা রয়েছে, এত পরিপাটি স্কুল আমার চোখে পড়েনি তবে এ রকম স্কুল আছে কিনা সেটি আমার জানা নাই। এই সুন্দর পরিবেশ সমস্ত কিছু বুঝানোর মতো যদি হয় তাহলে আপনাদেরকে হাজার সালাম। কিন্তু এর চেয়ে অনেক বড় ব্যাপার আমাকে কিন্তু একবারও বলতে হলো না যে তোমরা চুপ করো চুপ না করলে কথা বলবো না। আমার মনে হয় আপনারা বাচ্চাদের ভালভাবে শিক্ষাদান করছেন। আপনারা লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সবকিছু শিখাবেন। কারণ ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হতে হবে তাদেরকে।

আফির উদ্দিন মাষ্টার স্মৃতি বৃত্তি পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মনিরুল আলম সেন্টু, দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ ফজলুল হক, আলহাজ্ব মোঃ আমির হোসেন, আলহাজ্ব মোঃ নুরুল হুদা, আলহাজ্ব মোঃ বদর উদ্দিন আহম্মেদ, আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল এন্ড কলেজ গভনিং বডির সভাপতি আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন, জেলা পরিষদ সদস্য মোঃ মোস্তফা হোসেন চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, আফির উদ্দিন মাষ্টার স্মৃতি বৃত্তি পরিষদের সাধারন সম্পাদক রোটারিয়ান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হোসেন, স্বাগত বক্তব্য রাখেন স্বর্নপদক প্রাপ্ত শিক্ষক মরহুম আফির উদ্দিন মাষ্টারের ছাত্র দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ ফজলুল হক।অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, লিটল জিনিয়াস স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সাধারণ সম্পাদক মোঃ আরিফ-উজ-জামান।অনুষ্ঠান পরিচালনা করেন আলহাজ্ব মোঃ নেছার উদ্দিন।

আফির উদ্দিন মাষ্টার স্মৃতি বৃত্তি পরিষদ আয়োজিত ২০১৮ শিক্ষাবর্ষে বিভিন্ন স্কুল থেকে অংশগ্রহনকারী ২৫ জন বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..