বন্দরে নৈশ প্রহরী হত্যার ঘটনায় মামলা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বন্দরে নৈশ প্রহরী হত্যার ঘটনায় মামলা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বন্দরে নৈশ প্রহরী হত্যার ঘটনায় মামলা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
বন্দরে নৈশ প্রহরী হত্যার ঘটনায় মামলা

বন্দরে দুস্কৃতিকারীদের ছুরিকাঘাতে নির্মাণাধীন ভবনের নৈশ প্রহরী জয়নাল উদ্দিন (৬৮) নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। গত রবিবার (২৩ জুলাই) রাতে নিহতের মেয়ে রোকসানা আক্তার বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন তিনি। যার মামলা নং- ২১ (৭)২৩ তাং- ২৩-৭২৩ ধারা- ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।

নিহত জয়নাল উদ্দিন বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা কবরস্থান রোড এলাকার মৃত জব্বার মিয়ার ছেলে। এর আগে গত শনিবার (২২ জুলাই) দিবাগত রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে যে কোন সময়ে বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর নামাপাড়াস্থ জনৈক রাসেল মিয়ার নির্মানাধীন ভবনে ওই ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে হত্যা মামলার বাদিনী রোকসানা আক্তার জানান, তার বাবা জয়নাল উদ্দিন সোনাকান্দা এনায়েতনগর নামাপাড়া এলাকা জনৈক সেলিম মিয়ার ছেলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কর্মকর্তা রাসেল মিয়ার নির্মানাধীন ভবনে গত ১ বছর যাবত নৈশ প্রহরী কাজ করছে। প্রতিদিনের ন্যায় গত শুক্রবার ২১ জুলাই বিকেল ৫টায় বাদিনী পিতা কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়।

পরবর্তীতে গত শনিবার (২২ জুলাই) রাত সাড়ে ৩টায় অজ্ঞাত নামা দুস্কৃতকারারি আমার পিতাকে এলোপাথারী ভাবে কুপিয়ে পেটেসহ বিভিন্ন স্থানে কাটা রক্তাক্ত জখম করে।

পরে স্থানীয়া আমার পিতাকে মুমুর্ষ অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢামেক হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বেলা ১২টায় আমার পিতা মৃত্যু বরণ করে।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ মো. আবু বকর সিদ্দিক জানান, নৈশ প্রহরী নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ প্রকৃত আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..