আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সাখাওয়াত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সাখাওয়াত
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সাখাওয়াত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, দুই কোটি টাকার মিথ্যা মামলায় যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়। তাহলে এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে পাচারের কারণে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদেরকেও আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। ছাত্রলীগকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে পাচার করেছে তার জন্য যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের পাশাপাশি আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে।

যতদিন না পর্যন্ত শেখ হাসিনা ও তার নেতাকর্মীদের বিচার এদেশের মাটিতে না হবে,ততদিন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ দাবী জানাচ্ছি।

রবিবার (২৯ ডিসেম্বর) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর ২৬নং ওয়ার্ড ও ২৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে পৃথক পৃথক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

তিনি বলেন, তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো কেমন হবে। সরকার ব্যবস্থা কি হবে, সংস্কারের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে, এদেশের অর্থনৈতিক ব্যবস্থা কেমন হবে, এদেশের শাসন ব্যবস্থা কেমন হবে এবং এদেশের স্থানীয় সরকার থেকে শুরু করে ইউনিয়ন ব্যবস্থা কেমন হবে। আর দেশের বিচার ব্যবস্থা কেমন হবে এবং কৃষকেরা কিভাবে তাদের ন্যায্য মূল্য পাবে।

এদেশে যারা নি¤েœর মানুষ রয়েছে তাদের জীবন ব্যবস্থা কেমন হবে। এবং বিভিন্ন রাষ্ট্রীয় বিষয়গুলো নিয়ে বিএনপির কি ভাবনা এবং কিন্তু করে সেই গুলো এই ৩১ দফা সংস্থার মাধ্যমে তুলে ধরা হয়েছে।

তিনি আরও বলেন, এই বইয়ের মাধ্যমে যা দেওয়া হয়েছে আপনার এগুলো পড়বেন এগুলো পড়ে আপনারা দেখবেন এবং বুঝবেন এখানে কোন কিছু যদি সংস্কারের প্রয়োজন হয় সেটা আপনারা আমাদেরকে বলবেন আমরা আমাদের নেতৃবৃন্দদেরকে জানাবো। যদি এই বিএনপি’র ৩১দফার মধ্যে আপনাদেরও কোন পরামর্শ থাকে ও আপনারাকি চান তাও জানাবেন।

আমরা আপনাদের মতামত নিয়ে তারপরে একটি সুন্দর রাষ্ট্র কাঠামো তৈরি করে আগামীতে একটি স্বনির্ভর বাংলাদেশ হিসাবে বিএনপি গড়ে তুলবে। আর যদি দেশের জনগণের কাছে বিএনপি’র এই রাষ্ট্র কাঠামো ব্যবস্থা পছন্দ করেন তাহলে আগামীতে বিএনপিকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন।

এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাংগঠনিক সম্পাদক তাওলাদ মাহমুদ, বন্দর ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সফি উদ্দিন সোহেল প্রধান,সাধারণ সম্পাদক সালাউদ্দিন মিয়া, ইসলাম নারু, বন্দর ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফিরোজ আহমেদ, সাধারণ সম্পাদক মো. রমজান, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালু।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান বাদল, ইকবাল হোসেন, তাওলাদ মাহমুদ, তারা মিয়া, শাহিন শাহ্ মিঠু, যুবদল নেতা সম্রাট হাসান সুজন, বাবুল মিয়া, বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..