তারেক রহমান সব সময় হিন্দু সম্প্রদায়ের পাশে রয়েছেন : আজাদ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
তারেক রহমান সব সময় হিন্দু সম্প্রদায়ের পাশে রয়েছেন : আজাদ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

তারেক রহমান সব সময় হিন্দু সম্প্রদায়ের পাশে রয়েছেন : আজাদ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
তারেক রহমান সব সময় হিন্দু সম্প্রদায়ের পাশে রয়েছেন : আজাদ

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান হিন্দু কমিউনিটিকে নিয়ে সব সময় ভাবেন। আসন্ন শারদীয় দুর্গাপূজাকে নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুবই গুরুত্ব সহকারে দেখছেন এবং আমাদেরকেও গুরুত্ব সহকারে কাজ করতে বলেছেন।

আমরা সারাদেশে সাংগঠনিক টিম ঢাকা বিভাগ থেকে শুরু করে সারাদেশে কাজ করে যাচ্ছি। প্রতিবারের ন্যায় এবারও আপনারা সুন্দর ও উৎসবমুখর পরিবেশে আপনারা শারদীয় দুর্গোৎসব পালন করবেন আমরা আপনাদের পাশে আছি।

রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু কমিউনিটির সঙ্গে আলোচনা সভায় বক্তব্যে কালে তিনি এসব কথা গুলো বলেন।

আজাদ আরও বলেন, শারদীয় দুর্গাপূজায় কিভাবে হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা দেওয়া যায় সেই বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে বলেছেন যেকোনো ত্যাগ স্বীকার করে হলেও আপনাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য।

পাশাপাশি এই শারদীয়া দুর্গাপূজা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে এই পূজাকে সাফল্যমন্ডিত করার জন্য যা যা করার জন্য সব কিছু করা হবে।

এসময়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) বেনজীর আহমেদ টিটোসহ টাঙ্গাইল জেলা হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..