নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করতেই মামুনকে হত্যা : মামুন মাহমুদ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করতেই মামুনকে হত্যা : মামুন মাহমুদ
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করতেই মামুনকে হত্যা : মামুন মাহমুদ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করতেই মামুনকে হত্যা : মামুন মাহমুদ

ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মামুন হোসাইনের হত্যাকাণ্ডের পর তার পরিবারের পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শনিবার বিকেলে নিহতের বাসভবনে যান জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

এসময় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, থানা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক টিপু, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নিহত মামুনের পরিবারের সঙ্গে দেখা করে তাদের সান্ত্বনা দেন অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন, “মামুন হত্যাকাণ্ডের পরপরই আমাদের নেতা তারেক রহমান আমাকে নির্দেশ দিয়েছেন খোঁজ নিতে। আমি আজ এখানে নেতার নির্দেশেই এসেছি। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং জড়িতদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছি।”

এসময় বিএনপির পক্ষ থেকে নিহত মামুনের দুই সন্তানের পড়াশোনা ও পরিবারের ভরণপোষণের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন তিনি।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মামুন মাহমুদ বলেন, “নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করতেই মামুনকে হত্যা করা হয়েছে। স্বৈরাচারের দোসররা যে এই কাজ করেছে, তা স্পষ্ট। কারণ, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, হত্যাকাণ্ডের পরপরই খুনিরা কোন বাড়িতে প্রবেশ করেছে। প্রশাসন তদন্ত করলেই সব বেরিয়ে আসবে।”

তিনি প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..