নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবককে ফিরে পেতে পরিবারের আকুতি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবককে ফিরে পেতে পরিবারের আকুতি
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিসির কাছে টাকা দাবি, প্রতারক শামীম ওসমান গ্রেপ্তার ট্যাক্সি মালিকদের পাশে এড. টিপু : প্রতিবাদ সভায় মনির ফতুল্লায় ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার র‌্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ডাকাতি, মূলহোতা গ্রেপ্তার আল আমিন আপনাদের সন্তান, দায়িত্বও আপনারদের : ফতুল্লাবাসীকে হাসনাত সড়ক বন্ধ করে মনির কাসেমীর সভা, জনগণের ভোগান্তি ফতুল্লায় চোরাই মোটরসাইকেল চক্রের মূল হোতাসহ চারজন গ্রেফতার এনসিপির প্রার্থীর ওপর হামলার চেষ্টার অভিযোগে মামলা, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে পথসভায় আসছেন তারেক রহমান এমপি প্রার্থী ইসমাইল সিরাজীর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় বিপুল অস্ত্র ও মাদকসহ চিহ্নিত সন্ত্রাসী ‘ফাইটার মনির’ গ্রেফতার ধানের শীষ বনাম ‘বিদ্রোহী’ আতঙ্ক : চাপের মুখে জোট প্রার্থী ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবককে ফিরে পেতে পরিবারের আকুতি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবককে ফিরে পেতে পরিবারের আকুতি

নিখোঁজ হয়েছেন মানসিক ভারসাম্যহীন আশিকুর রহমান (১৯)। পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত বুধবার (২৫ জুন) রাত আনুমানিক ৮টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া এলাকা থেকে তিনি নিখোঁজ হন। তারপর থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করা হয়েছে। জিডি নং- ২০৪৫।

আশিকুর রহমান কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া এলাকার মোতালেব মিজি ও আছমা বেগমের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ আশিকুর রহমান মানসিকভাবে ভারসাম্যহীন। প্রতিদিনের মতো রাতের খাবার শেষে ঘরে ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই তিনি নিখোঁজ হয়ে যান। আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীদের বাড়ি-বাড়ি খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ মেলেনি।

নিখোঁজের পর থেকে মা-বাবা সন্তানের সন্ধানে দ্বারে দ্বারে ঘুরছেন। তারা অত্যন্ত উদ্বিগ্ন ও উৎকণ্ঠায় দিন পার করছেন। নিখোঁজ আশিকুর রহমানের গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৫ ফুট ৩ ইঞ্চি, মুখমণ্ডল লম্বাটে এবং মাথায় ছোটখাটো চুল রয়েছে।

পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে- যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আশিকুর রহমানের খোঁজ পান, তাহলে নিকটস্থ থানায় অথবা নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হলো:

যোগাযোগ :
📞 ০১৭৮৯-১৯৭১৯৬
📞 ০১৭১২-৪৯১৩৫৮

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..