পাঁচ অনলাইন নিউজপোর্টাল খুলে দেয়ার দাবিতে ৫১ সংগঠনের বিবৃতি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
পাঁচ অনলাইন নিউজপোর্টাল খুলে দেয়ার দাবিতে ৫১ সংগঠনের বিবৃতি
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত দ্বিমুখী ভূমিকায় স্বেচ্ছাসেবক দলনেতা মোক্তার হোসেন ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী

পাঁচ অনলাইন নিউজপোর্টাল খুলে দেয়ার দাবিতে ৫১ সংগঠনের বিবৃতি

নারায়ণগঞ্জের কাগজ
  • প্রকাশিত সময় : সোমবার, ১ জুন, ২০২০
পাঁচ অনলাইন নিউজপোর্টাল খুলে দেয়ার দাবিতে ৫১ সংগঠনের বিবৃতি

নারায়ণগঞ্জে বন্ধ করা পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল দ্রুত খুলে দেয়ার দাবিতে নারায়ণগঞ্জের ৫১টি সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন বিবৃতি দিয়েছে। একইসাথে পোর্টালগুলোর বন্ধ করার নিন্দা ও প্রতিবাদ জানায় সংগঠনগুলো।

রোববার (৩১ মে) দুপুরে যৌথ বিবৃতিতে সংগঠনগুলোর নেতৃবৃন্দ বলেন, ‘গত ১৪ মে নারায়ণগঞ্জের বহুল প্রচারিত ৫টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করে দেয়া হয়েছে। এ পোর্টালগুলো হচ্ছে- যুগের চিন্তা টুয়েন্টিফোর ডটকম, নিউজ নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটনেট, প্রেস নারায়ণগঞ্জ ডটকম, নারায়ণগঞ্জ টুডে ডটকম ও সময় নারায়ণগঞ্জ ডটকম। এ পোর্টালগুলোকে ঘোষণা দিয়ে বন্ধ করা হয়নি। জেলা প্রশাসন বা বিটিআরসি কর্তৃপক্ষ এ বিষয়ে নিউজ পোর্টালগুলোর কর্মকর্তাদের কোন কিছু না জানিয়েই পোর্টালগুলোকে ব্লক করে দিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সংবাদ মাধ্যমে আমরা জেনেছি ১৪ মে জেলা প্রশাসকের সাথে নারায়ণগঞ্জের কয়েকজন সাংসদের বৈঠকের পর এ পোর্টালগুলোকে ব্লক করা হয়েছে। এর আগেও নারায়ণগঞ্জের কয়েকটি সংবাদপত্র বন্ধ করা হযেছিল। বস্তুনিষ্ঠ সংবাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জে যে মহলটি সবসময়ই সক্রিয় তাদেরই স্বার্থে এ নিউজ পোর্টালগুলো বন্ধ করা হয়েছে বলে আমরা মনে করি। আমরা প্রশাসনের এ উদ্যোগের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা হলুদ-সাংবাদিকতাকে যেমনি সমর্থন করি না, তেমনি সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে হরণ করার যে কোন প্রক্রিয়ারই বিরোধিতা করি। সংবাদমাধ্যমের স্বাধীনতা ক্ষুন্ন হলে রাষ্ট্রের একটি মৌলিক স্তম্ভ ভেঙ্গে পড়ে। আমরা দ্রুত এ অনলাইন নিউজ পোর্টালগুলো খুলে দেয়ার জোর দাবি জানাচ্ছি।

বিবৃতিদাতা সংগঠন:
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, নারায়ণগঞ্জ নাগরিক কমিটি, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ, আমরা নারায়ণগঞ্জবাসী, বাংলাদেশ মহিলা পরিষদ, কমিউনিস্ট পার্টি, বাসদ, গণসংহতি আন্দোলন, ওয়ার্কার্স পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), উদীচী, সমগীত, খেলাঘর, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি, সুশাসনের জন্য নাগরিক (সুজন), ট্রেড ইউনিয়ন কেন্দ্র, শ্রমিক ফ্রন্ট, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন, মহিলা ফ্রন্ট, নারী সংহতি, সমাজ অনুশিলন কেন্দ্র, উন্মেষ সাংস্কৃতিক সংসদ, বসন্তবাহার সঙ্গীত একাডেমি, আনন্দধারা, শহুরে গায়েন, ষড়জ সাংস্কৃতিক সংগঠন, অনন্যা সঙ্গীত একাডেমি, শ্রুতি সাংস্কৃতিক একাডেমি, প্রগতি লেখক সঙ্ঘ, ধাবমান সাহিত্য আন্দোলন, প্রগতি সাহিত্য পরিষদ, গঙ্গাফড়িং, হাওইয়ান গীটার পরিষদ, চন্দ্রবিন্দু, একতা খেলাঘর, সমীরণ খেলাঘর, ক্রান্তি খেলাঘর, কণ্ঠমালা আবৃত্তি সংগঠন, এই বাংলায়, অশোক স্মৃতি সঙ্গীতাঙ্গণ, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, নারায়ণগঞ্জ জেলা, কথন আবৃত্তি সংগঠন, যোদ্ধা, অর্চণা একাডেমি, ঐকিক থিয়েটার, উঠান থিয়েটার ও সমমনা সামাজিক সংগঠন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..