পাসপোর্ট অফিস হবে দালালমুক্ত : জেলা প্রশাসক
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
পাসপোর্ট অফিস হবে দালালমুক্ত : জেলা প্রশাসক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

পাসপোর্ট অফিস হবে দালালমুক্ত : জেলা প্রশাসক

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৪ মে, ২০২৫
পাসপোর্ট অফিস হবে দালালমুক্ত : জেলা প্রশাসক

দীর্ঘ ৯ মাস পর নারায়ণগঞ্জে পুনরায় চালু হলো আঞ্চলিক পাসপোর্ট অফিস। পাসপোর্টসেবাগ্রহীতাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে রোববার (৪ মে) সকাল সাড়ে ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে অফিসটি।

কার্যক্রম শুরুর দিন সকালেই অফিস পরিদর্শনে যান নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় তিনি পাসপোর্ট অফিসকে দালালমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, “আমরা চাই পাসপোর্ট অফিসটি দালালমুক্ত থাকুক। কেউ যেন অপ্রয়োজনীয়ভাবে হয়রানির শিকার না হন। সেবাপ্রত্যাশীরা যাতে নির্ধারিত সময়ের মধ্যে সেবা পান, সেটি নিশ্চিত করতে হবে।”

জেলার বাস্তবতা তুলে ধরে তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ একটি শিল্পাঞ্চল ও ঘনবসতিপূর্ণ জেলা। এখানকার বহু মানুষ পাসপোর্ট নিয়ে বিদেশে যান, বিশেষ করে শ্রমজীবী শ্রেণি। তাই এই অফিস পুনরায় চালু হওয়ায় মানুষের বড় ভোগান্তির অবসান হলো।”

পূর্বের রোহিঙ্গা পাসপোর্ট ইস্যু প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, “বাংলাদেশি না হয়েও কেউ যদি পাসপোর্ট নেওয়ার চেষ্টা করে বা এমন অভিযোগ আসে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দালাল নির্মূলে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।”

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো. জামাল হোসেনসহ প্রমুখ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..