ফতুল্লায় ঈদের দিনে যুবককে গুলি করে হত্যা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় ঈদের দিনে যুবককে গুলি করে হত্যা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

ফতুল্লায় ঈদের দিনে যুবককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
ফতুল্লায় ঈদের দিনে যুবককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় তর্কের জেরে প্রতিবেশীর গুলিতে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৩১ মার্চ) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান পাভেল নামে ৩৫ বছর বয়সী যুবক।

নিহত পাভেল ফতুল্লার কাশীপুর মধ্যপাড়া এলাকার হাসমত উল্লাহর ছেলে।

এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী রায়হান বাবু পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের বজ়ভাই মো. মাসুমের অভিযোগ, কাশীপুর মধ্যপাড়া এলাকায় কবুতর নিয়ে তর্কের জেরে সোমবার ভোরে রায়হান বাবু পিস্তল দিয়ে পাভেলকে গুলি করে৷ আহত পাভেলকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বিকেল সাড়ে তিনটার দিকে পাভেল মারা যান বলে জানান ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ মাসুদ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, “ভোর চারটার দিকে গুলির ঘটনা ঘটে। মিহত যুবক রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় পড়েছিল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।”

ওসি শরীফুল ইসলাম আরও বলেন, “অভিযুক্ত রায়হান বাবুর সাথে নিহতের মাদক ব্যবসা ও মাদক সেবনকে কেন্দ্র করে সখ্যতা ছিল। ভোরে তর্কের জেরে বাবু গুলি চালায়৷ অভিযুক্ত রায়হান বাবুকে আটকের চেষ্টা করছি।”

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..