ফতুল্লায় কলেজ ছাত্র ব্লাকমেইলিংয়ের শিকার, মুক্তিপণ দাবি : আটক ২
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় কলেজ ছাত্র ব্লাকমেইলিংয়ের শিকার, মুক্তিপণ দাবি : আটক ২
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

ফতুল্লায় কলেজ ছাত্র ব্লাকমেইলিংয়ের শিকার, মুক্তিপণ দাবি : আটক ২

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ৩ মে, ২০২৫
ফতুল্লায় কলেজ ছাত্র ব্লাকমেইলিংয়ের শিকার, মুক্তিপণ দাবি : আটক ২

ফতুল্লায় ফেইসবুকের মাধ্যমে সম্পর্কের সুবাদে এক নারীর ডাকে সারা দিতে এসে ব্লাকমেইলিংয়ের শিকার হয়েছে কলেজ ছাত্র আল আমিন (২২)। তাকে আটক করে ৫ লাখ টাকা মুক্তিপণ চেয়ে পুলিশের হাতে আটক হয়েছে ব্লাকমেইলিং চক্রের ২ সদস্য।

এসময় উদ্ধার করা হয়েছে কলেজ ছাত্র আল আমিনকে। তবে এখনো অধরা ব্লাকমেইলিং চক্রের মূলহোতা মিঠু (৩৮), নিঝুম (২০) ও দিপা মন্ডলকে।

বৃহস্পতিবার (১ মে) রাতে ফতুল্লার লালখাঁ এলাকাস্থ পিটিআই ভবনের সামনে একটি টিন বাসা থেকে তাদের আটক করে এবং কলেজ ছাত্রকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত হলো- ফতুল্লার লালখাঁ এলাকার সোহরাব মিয়ার ছেলে মোস্তফা (৩৫) ও একই এলাকার দুলাল মিয়ার ছেলে আল আমিন। আর পলাতক রয়েছে জয়নাল ওরফে জনু মিয়ার ছেলে মিঠু একই এলাকার নিঝুম ও দিপা মন্ডল।

এঘ টনায় পোস্তগোলা রাজাবাড়ী এলাকার সোহরাব মোল্লার ছেলে কলেজ ছাত্র আল-আমিনের বড় ভাই ইসমাঈল মোল্লা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

মামলা ও পুলিশের সূত্রে জানা গেছে, পোস্তগোলা রাজাবাড়ী এলাকার কলেজ ছাত্র আল আমিনের সঙ্গে নিঝুমের ফেইসবুকে পরিচয় হয় এবং সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্কের সুবাদে নিঝুমের ডাকে সারা দিতে

ঢাকা হতে ফতুল্লায় আসে। পরে আল আমিনকে ডেকে এনে নিঝুম সহ অন্য আসামীরা মিলে তাকে ফতুল্লার লালখাঁ পিটিআই ভবনের সামনে একটি টিন বাসায় এনে আটক করে ৫ লাখ টাকা দাবি করে।

পরে আল আমিন বাথরুমে যাওয়ার কথা বলে ৯৯৯ ফোন দেয়। পরে মুক্তিপণের টাকা দেয়ার কথা বলে পুলিশ ফোন করলে মিঠুর কথামত ২ জনকে পাঠালে পুলিশের জালে আটক হয় ২ সদস্য। কিন্তু মুলহোতা মিঠু, নিঝুম এবং দিপা রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্লাকমেইলিং চক্রের ২ সদস্য আটক করা হয়েছে। মুলহোতা মিঠু সহ বাকীদের আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..