ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং! বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মামলার আসামী রাজু গ্রেফতার লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসিকে বিএসপির স্মারকলিপি অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা! এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও, এলাকায় উদ্বেগ ফতুল্লা বাজারে ড্রেন-রাস্তা-শেড সংস্কার ও নির্মাণকাজের উদ্বোধন দ্বিতীয়বার পুরস্কৃত হলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ

ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও

নারায়ণগঞ্জের ফতুল্লায় চিহ্নিত ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীর সদস্যদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও করেছেন এলাকাবাসী। শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফতুল্লার শাহজাহান রোলিং মিল এলাকায় দুর্জয় ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, দুর্জয় বাহিনীর সদস্যরা রাতে বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে গার্মেন্টসকর্মী ও পথচারীদের পথরোধ করে ছিনতাই করে থাকে।

এসব ঘটনার প্রতিবাদে শনিবার রাতে ক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে ফতুল্লা থানার সামনে গিয়ে অবস্থান নেন এবং থানা ঘেরাও করেন। এ সময় তারা দুর্জয়ের সহযোগী শান্ত, তারেক, কাউসার, সজল, নাইম এবং মাদক ব্যবসায়ী জুনুসহ চিহ্নিত ছিনতাইকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

বিক্ষোভকারীরা বলেন, এসব ছিনতাইকারীদের কারণে এলাকার সাধারণ মানুষ ও গার্মেন্টসকর্মীরা আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ফতুল্লা থানার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..