ফতুল্লায় ড্রেন থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার!
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় ড্রেন থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার!
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

ফতুল্লায় ড্রেন থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার!

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
ফতুল্লায় ড্রেন থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার!

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার তক্কার মাঠ বড়বাড়ি এলাকা থেকে এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১ মে) সকাল সাড়ে ৯টার দিকে একটি পরিত্যক্ত ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে তিনি একজন পেশাদার সিএনজি অটোরিকশা চালক।

তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, যা থেকে সন্দেহ করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।

স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানান, তারা সকালে ড্রেনে মানুষের হাত দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানান। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..