ফতুল্লায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

ফতুল্লায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
ফতুল্লায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ফতুল্লায় থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকীর সঞ্চালনায় এবং সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে এই সভা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু।

সভায় বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য, ঐক্যবদ্ধ রাজনীতির গুরুত্ব এবং সুসংগঠিতভাবে বিজয় র‍্যালি সফল করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার তার বক্তব্যে দলের আভ্যন্তরীণ সমন্বয় এবং অঙ্গ সংগঠনের ভূমিকা নিয়ে কথা বলেন। তিনি অতীতের কিছু সদস্যদের কার্যকলাপ নিয়ে সমালোচনা করেন এবং নতুন সদস্যদের ভূমিকা নিয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী দলের ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, “আমরা যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছি, তাদের মধ্যে বোঝাপড়া থাকতে হবে। নতুনদের আনা হলেও, তাদের সম্পর্কে ভালোভাবে জেনে তবেই দলে অন্তর্ভুক্ত করতে হবে।”

প্রধান অতিথি শহিদুল ইসলাম টিটু বলেন, “১৬ ডিসেম্বরের বিজয় রক্তের বিনিময়ে অর্জিত। এই বিজয় রক্ষার দায়িত্ব আমাদের সবার। আসন্ন বিজয় দিবসের র‍্যালি শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

সভায় ফতুল্লা থানা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন সহ-সভাপতি হানিফ শেখ, বক্তবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সুমন আকবর, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল খালেক টিপু, এবং ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জুয়েল আরমান।

অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ফতুল্লা শ্রমিক দলের সভাপতি বাবুল আহমেদ, তাঁতি দলের সভাপতি ইউনুস মাস্টার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম লিটন এবং আরও অনেকেই।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..