ফতুল্লায় ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও ভাংচুরের ঘটনার মামলায় গ্রেফতার ১
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও ভাংচুরের ঘটনার মামলায় গ্রেফতার ১
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

ফতুল্লায় ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও ভাংচুরের ঘটনার মামলায় গ্রেফতার ১

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
ফতুল্লায় ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও ভাংচুরের ঘটনার মামলায় গ্রেফতার ১

ফতুল্লার বক্তাবলী ঘাটে সিটি ওয়েল সেন্টার পাম্প নামীয় ব্যবসা প্রতিষ্ঠানে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে লুটপাট ও ভাংচুরের ঘটনার মামলার প্রধান আসামী বাদলকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শনিবার সন্ধ্যা ৬টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকা থেকে থাকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সুকান্ত দত্ত।

গ্রেফতারকৃত আসামী বাদল ফতুল্লার মুসলিমনগর এলাকার মৃত হাকিম বেপারীর ছেলে।

এর আগে গত শনিবার (৫ অক্টোবর) বাদল ও তার বাহিনীর লোকজন ফতুল্লার বক্তাবলী ঘাটে সিটি ওয়েল সেন্টার পাম্পে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে লুটপাট ও ভাংচুর সহ ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এ ঘটনায় সিটি ওয়েল সেন্টার পাম্পের মালিক মোঃ সাইদুল ইসলাম বাদী হয়ে ফতুল্লা থানা একটি মামলা দায়ের করেন। মামলা নং- ৩০, ২৩ অক্টোবর ২০২৪ইং তারিখ।

উল্লেখ্য, এর আগে ফতুল্লায় ইউপি সদস্যসহ ৩জনকে কুপিয়ে জখমের ঘটনার ৭দিন কারা ভোগ করে জামিনে আসেন বাদল। তাছাড়াও সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের একটি হত্যা মামলার আসামী তিনি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..