ফতুল্লায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে মানববন্ধন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে মানববন্ধন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

ফতুল্লায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে মানববন্ধন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
ফতুল্লায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে মানববন্ধন

ফতুল্লার শিবু মার্কেট এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কের বাসস্ট্যান্ড এলাকায় শিবু মার্কেট ও সস্তাপুর এলাকাবাসী এবং স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে ফত্ল্লুা থানা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এসকে শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন।

এ ছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মামুন হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য আরিফ প্রধান, ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগ, ইসমাইল, সাদ্দাম ও শান্ত।

প্রধান অতিথির ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, আমি যতদিন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়কের দায়িত্বে আছি ততদিন ফতুল্লার কোথাও চাঁদাবাজ ও মাদকের আস্তানা থাকতে দিবো না।আমার নেতা জনাব তারেক রহমানের নির্দেশ পালনে আমি বদ্ব পরিকর।

অন্যান্য ব্ক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী সরকার প্রতিটি পাড়া-মহল্লাতে ত্রাসের রাম রাজত্ব কায়েম করে রেখেছিলো। গড়ে তুলেছিলো মাদকের বৃহত্তর বাজার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাসিনা সরকার পালিয়ে গেলেও এখোনো তাদের অনুসারীরা ঘাপটি মেরে লুকিয়ে আছে আমাদের মাঝে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। ঘাপটি মেরে লুকিয়ে থাকারা যেনো কোন প্রকার অপকর্ম করতে না পারে।

এ সময় মানববন্ধনে যোগ দেন সস্তাপুর ও শিবু মার্কেট এলাকার কয়েক শত মানুষ এবং নিম্ম আয়ের বিভিন্ন অস্থায়ী দোকানীরা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..