ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং! বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মামলার আসামী রাজু গ্রেফতার লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসিকে বিএসপির স্মারকলিপি অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা! এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও, এলাকায় উদ্বেগ ফতুল্লা বাজারে ড্রেন-রাস্তা-শেড সংস্কার ও নির্মাণকাজের উদ্বোধন দ্বিতীয়বার পুরস্কৃত হলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ

ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে মোঃ লিটন ওরফে লিটু নামে যুবলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) রাতে ফতুল্লার সেহাচর বুড়ির গ্যারেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানার পুলিশ।

গ্রেপ্তার মোঃ লিটন ওরফে লিটু কুতুবপুর ইউনিয়নের সেহাচর এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত জয়নাল আবেদীন। তিনি কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ফতুল্লা থানা যুবলীগ নেতা আজমত আলীর নেতৃত্বাধীন বাহিনীর হয়ে ছাত্র-জনতার ওপর হামলায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে লিটুর বিরুদ্ধে। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিলেও তিনি অংশ নিয়েছেন বলে দাবি পুলিশের।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ফতুল্লায় নাশকতার উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন সময় বৈঠকেও অংশ নিতেন লিটু। এছাড়া গত ৬ আগস্ট আজমীর ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত একটি ঝটিকা মিছিলেও তিনি অংশ নিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে। তার আগের বিভিন্ন মিছিল-মিটিংয়ে অংশ নেওয়ার ব্যানার ও ফেস্টুনও পুলিশের কাছে রয়েছে বলে জানা গেছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফতুল্লার সেহাচর এলাকা থেকে যুবলীগের ওই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..