নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা! ফতুল্লায় মসজিদের টাকা মেরে কোটিপতি বাবুল-হেনা, দুদকে তদন্তের দাবি!! এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও, এলাকায় উদ্বেগ ফতুল্লা বাজারে ড্রেন-রাস্তা-শেড সংস্কার ও নির্মাণকাজের উদ্বোধন দ্বিতীয়বার পুরস্কৃত হলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া

নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে পুরস্কার পেয়েছেন ফতুল্লা মডেল থানায় কর্মরত এসআই (নিঃ) নন্দন চন্দ্র সরকার। রোববার (৩০ আগস্ট) সকাল ১০টায় নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বিভিন্ন ক্যাটাগরিতে সফল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পুলিশ সদস্যদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন।

এ সময় শ্রেষ্ঠ এসআই হিসেবে ফতুল্লা মডেল থানার এসআই (নিঃ) নন্দন চন্দ্র সরকারকে পুরস্কৃত করা হয়।

এ ছাড়া শ্রেষ্ঠ এএসআই হিসেবে বন্দর থানার এএসআই (নিঃ) জহিরুল ইসলাম, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে রূপগঞ্জ থানার পিএসআই আলিমুজ্জামান, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী হিসেবে সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) আবদুল্লাহ আল মামুন এবং শ্রেষ্ঠ ট্র্যাফিক অফিসার হিসেবে ট্র্যাফিক শাখার সার্জেন্ট রাজন কুমার দত্তকে পুরস্কৃত করা হয়।

ক্লু-লেস মামলা শনাক্তে (ডিটেকশন) কৃতিত্বের জন্য জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ) এস.এম. আব্দুল আজিজ, বন্দর থানার এসআই (নিঃ) ইয়াসিন আরাফাত, সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) মাসুম বিল্লাহ এবং সোনারগাঁ থানার এসআই (নিঃ) ইকরামউজ্জামানকে সম্মাননা দেওয়া হয়।

অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য রিজার্ভ অফিসের এসআই (নিঃ) মোহাম্মদ হুমায়ুন কবির, কনস্টেবল মো. শাকিল, কনস্টেবল সালাহ উদ্দিন আহমেদ, জেলা বিশেষ শাখার ডিআইও কামরুল হাসান এবং ওয়াচার কনস্টেবল নুর-ই-আলমকেও পুরস্কৃত করা হয়।

মাসিক কল্যাণ সভা শেষে দুপুর ১২টায় জুলাই ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জেলার বিগত মাসের অপরাধ পরিস্থিতি ও বিভিন্ন মামলার অগ্রগতি তুলে ধরেন।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং মামলার তদন্ত ও অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়।

মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় র‍্যাব (RAB), ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, পিবিআই, সিআইডি, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..