ফতুল্লায় শ্যালিকাকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেফতার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় শ্যালিকাকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেফতার
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

ফতুল্লায় শ্যালিকাকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
ফতুল্লায় শ্যালিকাকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেফতার

ফতুল্লায় প্রলোভন দেখিয়ে শ্যালিকাকে ধর্ষণ ও গোপনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে আলাউদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে ফতুল্লা থানার খান সাহেব স্টেডিয়াম সংলগ্ন মুন্সিগঞ্জ টাওয়ার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলাউদ্দিন ফতুল্লার খান সাহেব স্টেডিয়ামের মুন্সিগঞ্জ টাওয়ারের দ্বিতীয় তলার ভাড়াটিয়া এবং মৃত কাশেম সর্দারের ছেলে।

বাদীর অভিযোগে জানা যায়, গ্রেফতারকৃত আলাউদ্দিন তার শ্যালিকাকে প্রায়ই তার বাসায় আসতে বলতো। এক বছর আগে, তার খালাতো বোন প্রবাসে চলে যাওয়ার পর, আলাউদ্দিন তার শ্যালিকাকে ফতুল্লার মুন্সিগঞ্জ টাওয়ারের ফ্ল্যাটে নিয়ে গিয়ে ধর্ষণ করে। সর্বশেষ ২০২৩ সালের ১০ জুন রাত ৭টার দিকে তাকে আবারও ধর্ষণ করে এবং গোপনে ভিডিও ধারণ করে।

এরপর, আলাউদ্দিন শ্যালিকাকে আবারও তার বাসায় যেতে বললে, শ্যালিকা অপারগতা প্রকাশ করলে, সেই ভিডিও শ্বাশুড়ির হোয়াটসঅ্যাপে পাঠিয়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

এ ঘটনায় বাদীর মা নাজমা বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে আলাউদ্দিনকে গ্রেফতার করার পর তার সাথে থাকা চারটি মোবাইল ফোন উদ্ধার করে, যেগুলোর মধ্যে দুটি ফোনে ধর্ষণের ভিডিও পাওয়া যায়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে আলাউদ্দিনকে গ্রেফতার করেছে এবং তাকে আইনের আওতায় আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..