ফতুল্লায় হত্যা মামলায় যুবলীগ ক্যাডার জনি ও শাখওয়াত গ্রেপ্তার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় হত্যা মামলায় যুবলীগ ক্যাডার জনি ও শাখওয়াত গ্রেপ্তার
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

ফতুল্লায় হত্যা মামলায় যুবলীগ ক্যাডার জনি ও শাখওয়াত গ্রেপ্তার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
ফতুল্লায় হত্যা মামলায় যুবলীগ ক্যাডার জনি ও শাখওয়াত গ্রেপ্তার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের ওপর গুলি বর্ষণসহ হত্যার ঘটনায় এজাহারনামীয় দুই আসামী যুবলীগ ক্যাডার জনি (৩৫) ও শাখওয়াত (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে ফতুল্লার বক্তাবলী ও দাপা ব্যাংক কলোনী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার দুপুর ২টার দিকে দাপা ব্যাংক কলোনী এলাকায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত ফতুল্লা ইউনিয়ন ছাত্র দলের দপ্তর সম্পাদক রাকিব হত্যা মামলার এজাহার নামীয় আসামী সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করে।

এর আগে অপর একটি হত্যা মামলায় ফতুল্লার বক্তাবলী থেকে জনি নামের আরেক এজাহারনামীয় আসামীকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত শাখাওয়াতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অপর আসামী জনির বিরুদ্ধেও ফতুল্লা থানায় একই অভিযোগে একটি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..