ফতুল্লা থেকে ঢাকা মহানগর আ’লীগ নেত্রী টুসি গ্রেফতার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লা থেকে ঢাকা মহানগর আ’লীগ নেত্রী টুসি গ্রেফতার
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

ফতুল্লা থেকে ঢাকা মহানগর আ’লীগ নেত্রী টুসি গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
ফতুল্লা থেকে ঢাকা মহানগর আ’লীগ নেত্রী টুসি গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর থেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য ও ছাত্রলীগের সাবেক নেত্রী রজনী আক্তার টুসিকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ মে) রাতে ফতুল্লার মুসলিম নগর পাওয়ার হাউজ সংলগ্ন রুবেল মিয়ার বাড়ি থেকে স্থানীয় ছাত্র-জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম। তিনি জানান, “রজনী আক্তার টুসি প্রায় তিন মাস ধরে রুবেল মিয়ার বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। বিষয়টি জানার পর স্থানীয় ছাত্র-জনতা ওই বাড়ি ঘেরাও করে এবং থানায় খবর দেয়। পরে সদর থানা পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।”

রজনী আক্তার টুসি ডেমরা সারুলিয়া স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা ও আবুল কাশেমের মেয়ে।

এদিকে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানিয়েছেন, ডেমরা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা এক মামলার আসামি টুসি। তিনি বর্তমানে সদর মডেল থানায় পুলিশের হেফাজতে রয়েছেন।

তিনি আরও জানান, “আমরা ডেমরা থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি। তারা থানায় পৌঁছালেই রজনী আক্তার তুশিকে তাদের কাছে হস্তান্তর করা হবে।”

এদিকে শনিবার রাতেই টুসিকে ডেমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ পুলিশ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..