বক্তাবলী ইউনিয়নের দায়িত্ব গ্রহণ করলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বক্তাবলী ইউনিয়নের দায়িত্ব গ্রহণ করলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদ
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

বক্তাবলী ইউনিয়নের দায়িত্ব গ্রহণ করলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
বক্তাবলী ইউনিয়নের দায়িত্ব গ্রহণ করলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদ

নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে অবশেষে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন রশিদ আহম্মেদ। সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় বক্তাবলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেয় স্থানীয় বাসিন্দারা।

এটি রশিদ আহম্মেদের দায়িত্বগ্রহণের পর প্রথম আনুষ্ঠানিক কর্মদিবস হওয়ায় এলাকাবাসীর মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। তিনি ইউনিয়নবাসীকে সেবা দেওয়ার মধ্য দিয়ে তার দায়িত্ব পালনের সূচনা করেন। এসময় স্থানীয় বিভিন্ন ওয়ার্ড থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা, সমাজসেবক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান রশিদ আহম্মেদ বক্তব্য প্রদানকালে বলেন, “বক্তাবলী ইউনিয়নবাসীর সার্বিক উন্নয়নই আমার মূল লক্ষ্য। আমি ব্যক্তিগত নয়, জনস্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করবো। সকলের সহযোগিতা নিয়ে আমরা একটি মডেল ইউনিয়ন গড়ে তুলতে চাই।”

তিনি আরও জানান, অতীতের যেকোনো ভুল বোঝাবুঝি কিংবা মতবিরোধ পেছনে ফেলে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করাই এখন তার অগ্রাধিকার। এসময় উপস্থিত অতিথিরা তাকে অভিনন্দন জানান এবং এলাকার উন্নয়ন, রাস্তাঘাট, পানি নিষ্কাশন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।

বক্তাবলী ইউনিয়নের দায়িত্ব গ্রহণ করলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদ

অনুষ্ঠান শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে এক প্রীতিমূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে চেয়ারম্যান খোলামেলা আলোচনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, বক্তাবলী ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোঃ হাসান আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আজাদ ইবলম, বিএনপি নেতা জয়নাল আবেদীন মেম্বার, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী প্রধান, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির সরদার, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সলিমুল্লাহ সলিম প্রধান, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ বাদশা মিয়া, ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি সফর আলী, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ মিয়া, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসীন বেপারী, বক্তাবলী ইউনিয়ন কৃষকদলের সভাপতি রহমতউল্লাহ, কৃষক দল নেতা মোঃ হালিম মাদবর, নাজির আহম্মেদ মাদবর, মোঃ কাবাদ হোসেন ও ফতুল্লা থানা জিয়া পরিষদের সাবেক সভাপতি মোঃ দুলাল হোসেন সহ এলাকার শতশত গন্যমান্য ব্যক্তিবর্গ।

এ দায়িত্বগ্রহণের মধ্য দিয়ে বক্তাবলী ইউনিয়নের সাধারণ জনগণের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। এখন এলাকাবাসী তাকিয়ে আছেন চেয়ারম্যান রশিদ আহম্মেদের প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..