বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহ্ আলমের শুভেচ্ছা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহ্ আলমের শুভেচ্ছা
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
১৪নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে হাজী মনির হোসেনকে চান এলাকাবাসী ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহ্ আলমের শুভেচ্ছা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহ্ আলমের শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ্ আলম দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় মোহাম্মদ শাহ্ আলম বলেন, “বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে আমি দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”

তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিশ্ববরেণ্য রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে। মোহাম্মদ শাহ্ আলম বলেন, ১৯৭৮ সালের এই দিনে দেশের এক চরম ক্রান্তিকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

বার্তায় মোহাম্মদ শাহ্ আলম আরও উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বরাবরই অগ্রণী ভূমিকা পালন করেছে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, ভবিষ্যতেও দেশের মানুষের অধিকার আদায়ে ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপি তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেও মোহাম্মদ শাহ্ আলম তার বার্তায় উল্লেখ করেন। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং অন্যান্য গণসংযোগমূলক কার্যক্রম।

এই বার্তায় তিনি দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মোহাম্মদ শাহ্ আলম আশা প্রকাশ করেন যে, বিএনপির নেতৃত্বে দেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং মানুষের অধিকার সুরক্ষিত হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..