ভোলাইলে ৩ দিনের আল্টিমেটাম দিলেন মাওলানা ফেরদাউসুর রহমান
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ভোলাইলে ৩ দিনের আল্টিমেটাম দিলেন মাওলানা ফেরদাউসুর রহমান
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

ভোলাইলে ৩ দিনের আল্টিমেটাম দিলেন মাওলানা ফেরদাউসুর রহমান

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
ভোলাইলে ৩ দিনের আল্টিমেটাম দিলেন মাওলানা ফেরদাউসুর রহমান

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধের লক্ষ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর উদ্যোগে এক বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৬শে সেপ্টেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে ফতুল্লার কাশিপুর পশ্চিম ভোলাইল গেদ্দার বাজার এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা তাইজুল ইসলাম আব্বাস। সভায় সভাপতিত্ব করেন মোঃ শফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন মোঃ শেখ হীরা ইসলাম।

এলাকাবাসীর উদ্দেশ্যে ফেরদাউসুর রহমানের বক্তব্য
পশ্চিম ভোলাইল এলাকার যুবক-যুবতীরা আমাদের সন্তানের মতো। কেউ জন্মগতভাবে খারাপ হয় না। পরিবেশের কারণে অনেকেই ভুল পথে যায়। তাই আমি ঘোষণা দিচ্ছি এলাকার যারা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাদের তিন দিনের সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে এলাকাবাসী ও পঞ্চায়েত কমিটির কাছে ক্ষমা চেয়ে ভালো পথে ফিরে আসতে হবে। অন্যথায় তিন দিন পর থেকে প্রতিটি এলাকায় পাহারা বসানো হবে এবং অপকর্মে জড়িতদের ধরে আইনের হাতে সোপর্দ করা হবে।

তিনি আরো বলেন, আজকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি পুরো এলাকাজুয়ে ছড়িয়ে পড়েছে। এর বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। আমরা বিশ্বাস করি, মাওলানা মুফতী মনির হোসাইন কাসেমী যদি এই ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন, তাহলে এলাকায় শান্তি ফিরে আসবে, মাদক ও সন্ত্রাস দূর হবে এবং ভাঙাচোরা রাস্তা-ঘাটের উন্নয়ন হবে। গ্যাস, বিদ্যুৎসহ মানুষের মৌলিক চাহিদা পূরণে তিনি আন্তরিক থাকবেন।

তিনি আরো যোগ করেন, নির্বাচনকে ঘিরে যে ষড়যন্ত্র চলছে, সেটি আমাদের রুখে দিতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য প্রস্তুতি নিতে হবে। অন্যথায় ফ্যাসিবাদী চক্র আবারও মাথাচাড়া দিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পশ্চিম ভোলাইল জামে মসজিদের সভাপতি জনাব আলমগীর হোসেন পশ্চিম ভোলাইল পঞ্চায়েত কমিটির, সভাপতি আলহাজ্ব আব্দুল কাশেম, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক রনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুফতি আবু ইউসুফ, মাওলানা নোমান বিন সাদিক, মাওলানা ইরফান আলী, মোহাম্মদ নজরুল ইসলাম, মোঃ আনিসুল ইসলাম সানি, মাওলানা আবু বক্কর, মাওলানা তৈয়বুল হোসেন, হাজী শাহীন, মাহবুবুর রহমান, ছাত্রনেতা মিরাজ, শেখ হীরা ইসলাম, মাওলানা আলাউদ্দিন ফরাজী, মাওলানা ফরিদী, মোহাম্মদ উসমান গনী, মাওলানা সাজ্জাদ, মশিউর রহমান, মোস্তাফিজুর রহমান, লিয়াকত আলী খান, মাওলানা কামরুল হাসান দায়েমীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ। সমাবেশটি আয়োজন করেন পশ্চিম ভোলাইল এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..