শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় পঞ্চবটি শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় পঞ্চবটি শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালি
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় পঞ্চবটি শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় পঞ্চবটি শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালি

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন পঞ্চবটি শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল ৯টায় র‌্যালিটি জামতলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে শুরু হয়ে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রদক্ষিণ করে শেষ হয়।

প্রায় ৫ শতাধিক শ্রমিকের অংশগ্রহণে আয়োজিত এ র‌্যালিতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মুরাদ হাসান এবং সাধারণ সম্পাদক সারজিল আহম্মেদ অভি। জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে শ্রমিকরা বিভিন্ন দাবিদাওয়া সম্বলিত স্লোগান তুলে ধরেন।

র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত যৌথ বক্তব্যে মুরাদ হাসান ও সারজিল আহম্মেদ অভি বলেন, “শ্রমজীবী মানুষের ওপর চলমান নির্যাতন ও নিপীড়ন অবিলম্বে বন্ধ করতে হবে। তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হবে। বিশেষ করে পরিবহন সেক্টরে চলমান চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ সকল ধরনের হয়রানিমূলক নির্যাতন রোধ করতে হবে। শ্রমজীবী মানুষের আত্মত্যাগকে যথাযথ সম্মান জানাতে হবে। আর শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সংগঠিত হওয়া ও ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই।”

তারা আরও বলেন, “মে দিবস কেবল একটি দিন নয়, এটি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। তাই সকলে মিলে শ্রমিকবান্ধব সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..