সন্তানসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দম্পতি গ্রেফতার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সন্তানসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দম্পতি গ্রেফতার
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনের সব প্রস্তুতি চূড়ান্ত, বড় ধরনের ঝুঁকির আশঙ্কা নেই : ডিসি নারায়ণগঞ্জে সাড়ে ২৩ লাখ ভোটারের নিরাপত্তায় ১৩ হাজার ফোর্স গিয়াসউদ্দিনকে সংযত হয়ে কথা বলার আহবান কাসেমীর ধলেশ্বরী নদীতে ইটবাহী ট্রলার ডুবি পার্লারের টয়লেটে মিললো নিখোঁজ নারী উদ্যোক্তার লাশ ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন : ডিসি ফতুল্লায় মৎসজীবী দলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩ ফতুল্লায় এক কেজি গাঁজাসহ গ্রেফতার ২ ফতুল্লায় ৬০ পিস ইয়াবাসহ রিপন কাজী গ্রেফতার যৌথ বাহিনীর অভিযানে মাদক-দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪ ফতুল্লায় সাংবাদিকদের সঙ্গে মোহাম্মদ আলীর মতবিনিময় দেওভোগে যৌথ বাহিনীর অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

সন্তানসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দম্পতি গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
সন্তানসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দম্পতি গ্রেফতার

সিদ্ধিরগঞ্জের একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও আদালতের ওয়ারেন্টভুক্ত একই পরিবারের তিন পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তাকৃতরা হলেন- সোনারগাঁ উপজেলার কাবিলগঞ্জ এলাকার মো. লিটন মিয়া (৫১), তার স্ত্রী মোছাঃ. নাজমা বেগম (৩৮) ও তাদের ছেলে মোঃ নাহিদ আলম (২২)।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে র‌্যাব-১১ সদর দফতরের স্কোয়াড্রন লীডার ও কোম্পানি কমান্ডার মোঃ ইশতিয়াক হোসাইন এর তথ্য নিশ্চিত করে জানান, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদি নতুন মহল্লা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়ের করা একটি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।

তিনি জানানা, ২০১৮ সালে সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে মাদক উদ্ধারের ঘটনায় দায়ের করা একটি মামলায় একই পরিবারের উল্লেখিত আসামিরা যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত হলে তারা আত্মগোপন করেন। পরে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

ইতিমধ্যে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ও আদালতের ওয়ারেন্টভুক্ত একই পরিবারের তিন পলাতক আসামি সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অবস্থান করছে।

গোয়েন্দা তথ্যের মাধ্যমে তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে বুধবার রাতে মিজমিজি পাইনাদি নতুন মহল্লা এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেপ্তারকৃত আসামিদের জেলার সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..