১৬টি মামলায় অব্যাহতি পেলেন মাওলানা ফেরদাউসুর রহমান
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
১৬টি মামলায় অব্যাহতি পেলেন মাওলানা ফেরদাউসুর রহমান
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

১৬টি মামলায় অব্যাহতি পেলেন মাওলানা ফেরদাউসুর রহমান

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা, নিরব লড়াই আর আইনি জটিলতার অবসান ঘটিয়ে ১৬টি মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও হেফাজতে ইসলামের শীর্ষ নেতা মাওলানা ফেরদাউসুর রহমান।

২০১৩ সাল থেকে শুরু হওয়া এসব মামলার ভার কাঁধে বয়ে চলেছেন এই আলেম-নেতা। অবশেষে ২০২৫ সালের ২২ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত আদালতের ধারাবাহিক রায় অনুযায়ী এসব মামলা থেকে মুক্তি মিলেছে তার।

অভিমত জানাতে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, “বিগত স্বৈরাচার সরকার আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে দীর্ঘদিন ধরে হয়রানি করেছে। কিন্তু ৫ আগস্ট ২০২৪ সালে তাদের পতনের পর প্রমাণ হয়েছে, এসব ছিল নিছক রাজনৈতিক প্রতিহিংসা। আল্লাহর কৃপায় আজ আমি মুক্ত।”

তবে এখানেই শেষ নয়। মাওলানা ফেরদাউস আরও জানান, “১৬টি মামলা থেকে অব্যাহতি পেলেও এখনো আমার নামে ১৩টি মিথ্যা মামলা ঝুলে আছে। এসব মামলাও দ্রুত নিষ্পত্তি চাই, যেন আমি স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে মনোযোগ দিতে পারি।”

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, একটি রাজনৈতিক দলের কর্মসূচি পালন করলেই যদি বারবার মামলা আর হয়রানির শিকার হতে হয়, তবে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাই প্রশ্নবিদ্ধ হয়।

“আমাদের সব কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। তারপরও নানা অজুহাতে মামলা হয়েছে। রাজনৈতিক কর্মকাণ্ড মানেই সমালোচনা থাকবে, কিন্তু জুলুম-নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়,” — যোগ করেন তিনি।

নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে ফেরদাউসুর রহমান বরাবরই ছিলেন ধর্মীয় ও রাজনৈতিক সচেতনার প্রতীক। তার বিরুদ্ধে করা এসব মামলা বরাবরই প্রশ্নের জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..