অনুপ্রবেশকারীরা ঢুকেই দলের ক্ষতি করে : সাইফউল্লাহ বাদল
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
অনুপ্রবেশকারীরা ঢুকেই দলের ক্ষতি করে : সাইফউল্লাহ বাদল
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা নারী আইনজীবীকে মারধরের অভিযোগ বিএনপির টিপুর বিরুদ্ধে ফতুল্লায় নাজমার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, এসপির কাছে আবেদন ফতুল্লায় সার্ভেয়ার মনির মৃধার জমি দখলের অভিযোগ, এসপির কাছে আবেদন বন্দর উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা

অনুপ্রবেশকারীরা ঢুকেই দলের ক্ষতি করে : সাইফউল্লাহ বাদল

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
অনুপ্রবেশকারীরা ঢুকেই দলের ক্ষতি করে : সাইফউল্লাহ বাদল

মোঃ ওয়ারদে রহমান : ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী দলে শুদ্ধি অভিযান চালাচ্ছেন। সুতরাং কেউ দলের সদস্য হয়েও অপকর্ম করলেও ছাড় পাবেন না। তাছাড়া আমাদের দলের অনুপ্রবেশকারীদের সর্ম্পকে সচেতন হতে হবে। কারণ এই অনুপ্রবেশকারীরা দলে ঢুকেই ক্ষতি করে। যার দায় দলকে পোহাতে হয়।

রোববার ৩ নভেম্বর বিকালে হাটখোলা মাঠে কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সদস্য সংগ্রহ ও নবায়ন করা হয়।

দলে নতুন সদস্যদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, এখন আর খারাপ কাজ করে কেউ দলে থাকতে পারবে না। কাজেই যারা আজ দলে নতুন সদস্য হবেন তাদের দ্বারা যাতে দলের বদনাম না হয়, তারা যেন কোন খারাপ কাজে লিপ্ত না হন সেদিকে খেয়াল রাখতে হবে।

নতুন সদস্য ও নেতা নির্বাচনের ক্ষেত্রে আরও সতর্ক হবার পরামর্শ দিয়ে বর্ষীয়ানই এই রাজনীতিক আরো বলেন, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন বিএনপি-জামাতের কোন লোক যাতে আওয়ামী লীগের সদস্য হতে না পারে কারণ তারা ছদ্মবেশে ঢুকে অপকর্ম করবে, আমাদের দলের বদনাম করবে।

তিনি আরো বলেন, আপনারা আওয়ামী লীগের সদস্য হয়ে দল ও দেশের জন্য কাজ করবেন। মানুষকে ভালোবাসবেন, তাহলে আওয়ামী লীগের সুনাম বৃদ্ধি পাবে।

কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জাহিদুল হক খোকন, দপ্তর সম্পাদক মোমেন শিকদার, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সাত্তার, সাংগঠনিক সম্পাদক হাজ্বী গিয়াসউদ্দিন, ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, আওয়ামী লীগ নেতা সরদার সালাউদ্দিন, কাশীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান শ্যামল, সাধারণ সম্পাদক ইউপি সদস্য শামীম আহমেদ, ফতুল্লা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান, সহ-সভাপতি শরীয়তউল্লাহ বাবু, যুবলীগ নেতা ও ইউপি সদস্য মেজবাউর রহমান পলাশ, আওয়ামী লীগ নেতা নুরুল আমিন, সাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।

পরে প্রধান অতিথি আওয়ামী লীগের সদস্যদের কার্ড তুলে দেন। এছাড়াও ইউনিয়নের ৯টি ওয়ার্ডে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..