নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দীপ্ত সিকদার জেলা ছাত্রলীগের পক্ষ থেকে অয়ন ওসমানের নির্দেশে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে মাইকিং, লিফলেট বিতরণ সাধারণ মানুষের মাঝে জীবানুনাশক স্প্রে ও মাস্ক বিতরণ সহ জনকল্যাণে নানা কাজ করে আসছে।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দীপ্ত সিকদার সাংবাদিকদের বলেন, গত ১ জুন থেকে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ জননেতা একেএম শামীম ওসমানের সুযোগ্য পুত্র তরুণ প্রজন্মের অহংকার জনাব একেএম অয়ন ওসমানের নির্দেশনায় জেলা ছাত্রলীগের পক্ষ থেকে তিনি নিজ উদ্যোগে মাস্ক বিতরণ ও জীবাণুনাশক স্পে প্রয়োগ জনসেবা ও জনসচেতনতায় নানা কর্মসূচি শুরু করে। এরই মধ্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নির্দেশ আসে জনসচেতনতার জন্য মাইকিং ও লিফলেট বিতরণের। মাইকিং, লিফলেট ও মাস্ক বিতরণ করার মধ্য দিয়ে তাদের কর্মসূচি শেষ হয় বলে তিনি জানান।
তিনি আরো বলেন, কাশিপুর ইউনিয়নের প্রতি ওয়ার্ড সহ আরো বেশ কিছু এলাকায় বিশেষ করে পঞ্চবটি, কলেজ রোড, চাষাড়া, ডিআইটি, বাপ্পি চত্ত্বর সহ বেশ কিছু এলাকায় আমরা আমাদের কার্যক্রম সঠিকভাবে চালাতে সক্ষম হয়েছি।
কাশিপুর ইউনিয়ন ছাত্রলীগের তরুণদের সহযোগীতা ছাড়া এই কর্মসূচি করা সম্ভব ছিল না। আগামীতেও তাদের এই সেবা মূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি জানান।
আপনার মন্তব্য প্রদান করুন...