আকবরনগরে দুুই হাজ্বী ফের যুদ্ধের মাঠে!
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আকবরনগরে দুুই হাজ্বী ফের যুদ্ধের মাঠে!
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ কাশিপুর দেওয়ানবাড়িতে খাস জমি দখল করে দোকান নির্মাণ নারায়ণগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত ফতুল্লায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক আটক একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ

আকবরনগরে দুুই হাজ্বী ফের যুদ্ধের মাঠে!

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
আকবরনগরে দুুই হাজ্বী ফের যুদ্ধের মাঠে!

নারায়ণগঞ্জের কাগজ : বক্তাবলীতে আলোচিত দুই হাজ্বীর দ্বন্দ্ব আবারো মাথা চাড়া দিয়ে উঠেছে। ফের সংঘর্ষে লিপ্ত হয়েছেন সামেদ হাজ্বী ও রহিম হাজ্বীর গ্রুপ। আলোচিত পুলিশ সুপার হারুন অর রশিদ এই দুই হাজ্বীকে সমঝোতার মাধ্যমে দীর্ঘদিনের বিরোধ মিটিয়ে দেন। পুলিশ সুপার চলে যাবার পরে এই প্রথম আবারো প্রকাশ্য যুদ্ধে নামল এই দুই হাজ্বীর সমর্থকরা। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে বক্তাবলীর আকবরনগরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন এএসপি মেহেদী ইমরান সিদ্দিকী ও ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে। রহিম হাজ্বীর ভাইয়ের বাড়ীর পাশের পরিত্যক্ত জায়গা হতে ৩০টি টেঁটা উদ্ধার করে পুলিশ। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউণ্ড গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে সামেদ হাজ্বী ও রহিম হাজ্বীর লোকজন দফায় দফায় সংঘর্ষে জড়ায়। ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সহকারী পুলিশ সুপার (ক-অঞ্চল) মেহেদী ইমরান সিদ্দিকী, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পুলিশ রহিম হাজ্বীর পুত্র মিলন, বোনের ছেলে এরশাদ, আনোয়ার হোসেন ও সিয়ামকে আটককরে।

রহিম হাজ্বীর লোকজনের দাবী, রহিম হাজ্বীর ভাতিজা জিহাদ ও আল-আমিন তার দোকান থেকে মাল সরিয়ে আনতে গেলে সামেদ আলীর লোকজন মারধর করে। খবর পেয়ে রহিম হাজ্বী ঘটনাস্থল গেলে তাকেও মারধর করে সামেদ আলীর লোকজন। এমনকি রহিম হাজ্বীর ইটভাটার শ্রমিকদের হুমকি দিয়ে ইটভাটা হতে তাড়িয়ে দেয়া হয়।

রহিম হাজ্বীর অভিযোগ, বক্তাবলী পুলিশ ফাঁড়ির লোকজন সামেদ আলী হাজ্বীর পক্ষে কাজ করে। একদিকে আওয়ামী লীগের সভাপতি হয়েছেন, অন্যদিকে পুত্ররা হত্যা মামলায় জামিনে বেরিয়ে এসে আরো বেপরোয়া হয়েছে সামেদ আলী।

তবে সামেদ আলীর স্ত্রী জানান, জসিম নামে আমার এক আত্মীয় গাছকাটতে গেলে রহিমের লোকজন জসিমকে মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে তাকে ছাড়িয়ে আনতে গিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দুইজন আহত হয়। এরা হলেন- রাজু ও ইউসুফ আলী।

মেহেদী ইমরান সিদ্দিকী সাংবাদিকদের জানান, জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে। আইনীব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..