আগে চুপচাপ সদস্য ফরম বিতরণ করতাম, এখন প্রকাশ্যে : সাইফউল্লাহ বাদল
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আগে চুপচাপ সদস্য ফরম বিতরণ করতাম, এখন প্রকাশ্যে : সাইফউল্লাহ বাদল
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা নারী আইনজীবীকে মারধরের অভিযোগ বিএনপির টিপুর বিরুদ্ধে ফতুল্লায় নাজমার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, এসপির কাছে আবেদন ফতুল্লায় সার্ভেয়ার মনির মৃধার জমি দখলের অভিযোগ, এসপির কাছে আবেদন বন্দর উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা

আগে চুপচাপ সদস্য ফরম বিতরণ করতাম, এখন প্রকাশ্যে : সাইফউল্লাহ বাদল

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০১৯
আগে চুপচাপ সদস্য ফরম বিতরণ করতাম, এখন প্রকাশ্যে : সাইফউল্লাহ বাদল

নারায়ণগঞ্জের কাগজ : ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ সাইফউল্লাহ বাদল বলেছেন, বিগত সময়ে সদস্য ফরম বিতরণ করতাম চুপচাপ এখন নেত্রীর নির্দেশে প্রকাশ্যে বিতরণ করছি। দেশে বর্তমানে হাইব্রিড নেতা রয়েছে। ২০০৮ সালের পরে যারা দলে ডুকেছে তারা পদ পাবেনা। প্রয়োজনে তাদের বের করে দিতে হবে। আগামী ৮/১০ দিনের মধ্যে কাউন্সিল করতে হবে। বক্তাবলীকে শহরে পরিণত করা হয়েছে ব্রীজও হবে। বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগ এর সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি-২০১৯ এ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। শনিবার ২ নভেম্বর বক্তাবলী বাজারস্থ মোতালিব প্লাজায় বিকাল ৩টায় সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধান অতিথি ও কর্মসূচির উদ্বোধক হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহীদ মোঃ বাদলের থাকার কথা থাকলেও তারা আসেননি।

বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আফাজউদ্দিন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী এম শওকত আলী, জেলা পরিষদের সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন প্রধান, প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন মেম্বার, সিংঙ্গাপুর আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাউদ্দিন রানা, জেলা তাতী লীগের সদস্য সচিব মোঃ আলমগীর হোসেন, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মিয়া, আওয়ামী লীগ নেতা ইয়াদ আলী মাষ্টার, হাজ্বী সামেদ আলী প্রমুখ।

বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন, কাশিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব আলী, আলহাজ্ব গিয়াসউদ্দিন, শামীম আহম্মেদ মেম্বার, আওয়ামী লীগ নেতা মনির হোসেন মেম্বার, জলিল গাজী মেম্বার, নাসির উদ্দিন মাদবর, শফিক মাহমুদ পিন্টু, আব্দুল মালেক খন্দকার, আমজাদ হোসেন মেম্বার, শাহজালাল, আতাউর রহমান মেম্বার, রাসেল চৌধুরী মেম্বার, খোরশেদ আলম মাষ্টার, হাজ্বী মোঃ আসাদ উল্লাহ, ওমর ফারুক মেম্বার, আলী মেম্বার, রমজান আলী, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, আজগর আলী, মজিবুর রহমান শিকদার, আকিলউদ্দিন মেম্বার, ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সদর উদ্দিন সদু, আব্দুল আলিম, মুশফিকুর রহমান শিশির, মোঃ আক্তারুজ্জামান চেরকী, আনোয়ার আলী, সিরাজুল ইসলাম সিরাজ, রাশেদুল ইসলাম সুমন, ববি বাদল, ফতুল্লা থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজির হোসেন সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিশেষ অতিথির বক্তব্যে হাজ্বী এম শওকত আলী বলেন, ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। নেত্রীর নির্দেশ দূর্নীতিবাজ, মাদক, সন্ত্রাসী, ভূমিদস্যুরা যেন দলে ভীড় করতে না পারে।আমরা প্রধানমন্ত্রীর নির্দেশ পালনে বদ্ধপরিকর। বহিরাগতরা যেন দলে না ভীড়তে পারে।

সভাপতি আলহাজ্ব মোঃ আফাজউদ্দিন ভূইয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

পরে ৯টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে ২০০ করে নতুন সদস্য ফরম বিতরণ করেন নেতৃবৃন্দরা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..