আড়াইহাজারে সড়ক দূর্ঘটনায় ৬ পুলিশ সদস্য আহত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আড়াইহাজারে সড়ক দূর্ঘটনায় ৬ পুলিশ সদস্য আহত
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ

আড়াইহাজারে সড়ক দূর্ঘটনায় ৬ পুলিশ সদস্য আহত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
আড়াইহাজারে সড়ক দূর্ঘটনায় ৬ পুলিশ সদস্য আহত

আড়াইহাজারে সড়ক দূর্ঘটনায় ৬ পুলিশ সদস্য ও চালক আহত হয়েছেন। শুক্রবার (১৪ মার্চ) ভোর ৪টার দিকে পুলিশ সদস্যদের বহনকারী একটি লেগুনা গাড়ি ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের উপজেলার ফতেপুর ইউনিয়নের বগাদী এলাকায় এলাকায় এ ঘটনাটি ঘটে। দূর্ঘটনায় আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমানের কনস্টেবল সাইফুল ইসলাম, মোশারফ হোসেন, আল আমিন, আজীজ এবং গাড়িচালক আরাফাত ইসলাম আহত হয়েছেন।

দুর্ঘটনায় সাইফুল ইসলামের কপালে গুরুতর আঘাত লাগে, কনস্টেবল আল আমিনের সামনের একটি দাঁতের অর্ধেক ভেঙে যায় এবং গাড়িচালক আরাফাত ইসলামের ডান পায়ে হাঁটুর নিচে জখম হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যথাক্রমে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্য পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, প্রতিদিনের মতো জাঙ্গালিয়া কবরস্থান এলাকা থেকে পুলিশ ডিউটি শেষে থানায় ফেরার পথে ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের বগাদী এলাকায় পৌঁছলে তাদের বহনকারী লেগুনা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আঞ্চলিক মহাসড়কের পাশে থাকা বিদ্যুতের পিলারে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ ভেঙে যায়। ঘটনার পরপরই আড়াইহাজার থানার পুলিশের আরেকটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করতে থাকে।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, গাড়ির নিয়ন্ত্রণ হারানোর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে অতিরিক্ত গতি অথবা যান্ত্রিক ত্রুটি থেকে দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..