আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা, সড়ক অবরোধ : আহত ১১
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা, সড়ক অবরোধ : আহত ১১
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত দ্বিমুখী ভূমিকায় স্বেচ্ছাসেবক দলনেতা মোক্তার হোসেন ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী

আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা, সড়ক অবরোধ : আহত ১১

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা, সড়ক অবরোধ : আহত ১১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। হামলায় দশম শ্রেণির শিক্ষার্থী শুভ, মেহেদী হাসান, আলিফ, রানা, ৯ম শ্রেণির জিহাদ, তামিমসহ আরও ৫ জন আহত হয়। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে এ হামলার ঘটনাটি ঘটে।

এ ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ডেমরা কালীগঞ্জ সড়কের কুদুর মার্কেট এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেন। এতে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের দাবি প্রধান শিক্ষকের নির্দেশে এ হামলার ঘটনা ঘটে।

এদিকে এ হামলার ঘটনার প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকদের তীব্র আন্দোলনের মুখে প্রধান শিক্ষকসহ সব শিক্ষকরা বিদ্যালয় কক্ষে তালা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানাগেছে, অনিয়ম, দূর্ণীতি, স্বেচ্ছাচারীতা ও অদক্ষতার অভিযোগে জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমেদের পদত্যাগের দাবিতে সপ্তাহব্যাপি ক্লাস বর্জনসহ বিক্ষোভ, প্রতিবাদ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

এদিকে অবরোধকালে শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, গত ১৬ বছর ধরে ফরিদ আহমেদ বিদ্যালয়ে প্রথমে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। এক সময় প্রধান শিক্ষকের দায়িত্ব নেন। কিন্তু তার অদক্ষতার কারনে লেখা পড়ার মান কমতে থাকে, সহকারী শিক্ষকরাও তার কাছে জিম্মি হয়ে যায়। এভাবে বিদ্যালয় থেকে নানা খাত দেখিয়ে ৮ লাখ টাকার মতো লুটে নেয়।

এছাড়াও অতিরিক্ত ফি আদায়, শিক্ষার্থীদের নির্যাতন, বিদ্যালয় পরিচালনা কমিটিকে না জানিয়ে কাঞ্চনের হাজী রফিজুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ নেন। কিন্তু ৮ মাস না যেতেই সেখানে নানা অনিয়মে জড়িত হলে তাকে তাড়িয়ে দেয়। আবার জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ে ফেরত আসে।

এভাবে নানা অনিয়মের মাধ্যমে এখানকার কোমলমতি শিক্ষার্থীদের জীবন ধ্বংসে মেতে ওঠে। শুধু তাই নয়, আমাদের যৌক্তিক আন্দোলনে বাঁধা দিয়ে তার লোকজন ওবায়দুর, সুমনগং সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে।

এসব বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমেদ বলেন, আমি আন্দোলনের কাউকে হামলা করিনি, কোন টাকা পয়সা নয়ছয়ে জড়িত নই। তবে আমাকে অযোগ্য ভাবলে কর্তৃপক্ষ বললে আমি পদত্যাগ করবো।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..