আমানতের জানাজায় অংশ নিতে নারায়ণগঞ্জে উপদেষ্টা আসিফ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আমানতের জানাজায় অংশ নিতে নারায়ণগঞ্জে উপদেষ্টা আসিফ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ বক্তাবলীতে রশিদ চেয়ারম্যানের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা

আমানতের জানাজায় অংশ নিতে নারায়ণগঞ্জে উপদেষ্টা আসিফ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
আমানতের জানাজায় অংশ নিতে নারায়ণগঞ্জে উপদেষ্টা আসিফ

নারায়ণগঞ্জে সাবেক ছাত্রদল নেতা আল মামুন আমানতের জানাজায় অংশ নিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত নয়টায় শহরের চাষাঢ়ায় নবাব সলিমউল্লাহ সড়কে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমও উপস্থিত ছিলেন।

জানাজার আগে শহীদ মিনারে আসিফ মাহমুদ ছাত্র-জনতার উদ্দেশ্যে বলেন, ‘আপনারা যদি এগিয়ে না আসতেন, আমাদের ভাইয়েরা-বোনেরা যদি এগিয়ে না আসতো তাহলে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সবশেষে ফ্যাসিস্ট সরকারের পতন হতো না৷ নারায়ণগঞ্জের চাষাঢ়া কিংবা যাত্রাবাড়ি, সায়েদাবাদ এলাকায় মানুষের যে অংশগ্রহণ, জনস্রোত ছিল, তা আমাদের বিজয়ের দিকে এগিয়ে নিয়ে গেছে৷ আপনাদের প্রতি কৃতজ্ঞতা।’

আমানতের স্মরণে তিনি বলেন, ‘পার্থিব জগতে আমার ভাইয়ের শূণ্যস্থান পূরণের মতো সামর্থ্য আমাদের কারো নেই৷ সৃষ্টিকর্তা যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন৷’ সারা বাংলাদেশের সকল ছাত্র-জনতা নিহত আমানতের পরিবারের সাথে আছে বলে জানান তিনি।

আমানতের পরিবারের লোকজন জানান, ফতুল্লার জালকুড়ি এলাকার বাসিন্দা ৪১ বছর বয়সী আল মামুন আমানত নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। গত ৫ আগস্ট বাসায় না জানিয়ে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে যায় আমানত। ওইদিন বিকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না। গত ১৪ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার মরদেহটি শনাক্ত করেন পরিবারের সদস্যরা।

নিহতের স্ত্রী হাসিনা মমতাজ বলেন, ‘গত ৫ তারিখ গুলিবিদ্ধ হন আমানত৷ তার শরীরে আরো আঘাতের চিহ্ন পাওয়া গেছে৷ হাসপাতাল থেকে জানানো হয়েছে, ওইদিন মৃত অবস্থাতেই তাকে হাসপাতালে নেওয়া হয়।’

আমানত একটি পোশাক কারখানার শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানান পরিবারের সদস্যরা।

আমানতের জানাজায় জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমীর খসরু, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জের নেতৃবৃন্দও অংশ নেন৷

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..