আলীরটেকে প্রেমের টানে প্রেমিক-প্রেমিকা উধাও!
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আলীরটেকে প্রেমের টানে প্রেমিক-প্রেমিকা উধাও!
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ বক্তাবলীতে রশিদ চেয়ারম্যানের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা

আলীরটেকে প্রেমের টানে প্রেমিক-প্রেমিকা উধাও!

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০
আলীরটেকে প্রেমের টানে প্রেমিক-প্রেমিকা উধাও!

নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ক্রোকের চর গ্রাম হতে প্রেমের টানে প্রেমিক-প্রেমিকা ঘর ছেড়ে অজানার উদ্দেশ্য পাড়ি জমিয়েছে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, পশ্চিম ক্রোকেরচর এলাকার মোঃ কেরামত আলীর পুত্র মোঃ আল ইমরানের সাথে উত্তর ক্রোকেরচর গ্রামের শাহ আলম মেম্বারের (ছদ্মনাম) কন্যা সনি আক্তার (ছদ্মনাম) এর মন দেয়া নেয়া চলে আসছে ৩ বছর যাবত।

২০১৯ সালের ২২ অক্টোবর প্রথম বার বাসা হতে বের হয়ে যায় ঐ প্রেমিক-প্রেমিকা। ওই দিনই তারা বিজ্ঞ ঢাকা মেট্রো পলিটন ম্যাজিষ্ট্রেট আদালত ঢাকা নোটারী পাবলিকে কার্যালয়ে বিবাহের হলফনামা ও ঢাকার কোর্ট হাউজ ষ্ট্রীট কাজী আহসানুল হকের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

এলাকার শালিশের মাধ্যমে মেয়ের বাবা-মা তাদের মেয়েকে ফিরিয়ে আনেন তাদের জিম্মায়। তা সত্বেও সনি কয়েকবার প্রেমিকের বাসায় ছুটে গেলেও ইমরানের পরিবার ফিরিয়ে দেয় সনির পরিবারের কাছে।

বুধবার (১ ডিসেম্বর) সকালে আবার প্রেমিক আল ইমরান ও প্রেমিকা সনি আক্তার প্রেমের টানে সুখের সংসার গড়তে অজানার উদ্দেশ্য পাড়ি জমিয়েছে।

এতে প্রেমিকার মামা আব্দুল আলী বাদী হয়ে অপহরণের অভিযোগ দায়ের করেন। পুলিশ প্রেমিক আল ইমরানের ভাই গিয়াসউদ্দিন সহ ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসে। থানায় উভয় পক্ষের লোকজন বৈঠকে বসে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই প্রেমিক-প্রেমিকা কোথায় আছে জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..