আলোচিত আওয়ামী ক্যাডার আক্তার-সুমনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আলোচিত আওয়ামী ক্যাডার আক্তার-সুমনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

আলোচিত আওয়ামী ক্যাডার আক্তার-সুমনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
আলোচিত আওয়ামী ক্যাডার আক্তার-সুমনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ফতুল্লার আলোচিত ও সমালোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব আক্তার ও সুমনের বিরুদ্ধে আপন চাচাতো ভাইয়ের সম্পত্তি আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন আলাউদ্দিন হাজীর ছোট ভাই আউয়াল হাজীর ছেলে মোঃ আলামিন ও তাঁর পরিবার।

সংবাদ সম্মেলনে আলামিন অভিযোগ করে বলেন, “আমার দাদার সম্পত্তি সমানভাগে ভাগ হওয়ার কথা থাকলেও আমাকে বঞ্চিত করা হয়েছে। আমার বাবার এত সম্পদ থাকা সত্ত্বেও আমি মানবেতর জীবন যাপন করছি।”

আলামিনের কন্যা নুসরাত জাহান তিন্নি অভিযোগ করে বলেন, “আমরা আমাদের ন্যায্য সম্পত্তি থেকে বঞ্চিত। আক্তার ও সুমন নিজেদের শামীম ওসমানের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে আমাদের ভয়-ভীতি দেখিয়ে দমিয়ে রাখতেন। তাঁরা দেশে-বিদেশে বিপুল সম্পদের মালিক, বিলাসবহুল গাড়ি ব্যবহার করেন, অথচ আমরা দুবেলা খাবার পাই না।”

তিন্নি আরও বলেন, “আমার বাবাকে শারীরিক ও মানসিক নির্যাতনের মাধ্যমে একপ্রকার মানসিকভাবে ভেঙে ফেলা হয়েছে। আমরা আমাদের প্রাপ্য অধিকার ফিরে পেতে চাই। আমাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে।”

সংবাদ সম্মেলনে আক্তার ও সুমনের বিরুদ্ধে আরও নানা অভিযোগ তোলা হয়, যার মধ্যে রয়েছে জমি দখল, সন্ত্রাসী বাহিনী লালন এবং স্থানীয়ভাবে প্রভাব বিস্তার করে সাধারণ মানুষকে জিম্মি করে রাখা।

উল্লেখ্য, ফতুল্লার আলোচিত গডফাদার আলাউদ্দিন হাজীর দুই ছেলে আক্তার ও সুমন দীর্ঘদিন ধরেই এলাকায় নানা অপকর্ম ও সন্ত্রাসী কর্মকা-ে জড়িত বলে অভিযোগ রয়েছে। তাঁদের রাজনৈতিক পৃষ্ঠপোষক হিসেবে স্থানীয় আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের নাম উঠে এসেছে একাধিকবার।

সম্প্রতি সুমন ও আক্তারের নির্দেশে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন হোসাইনকে বাড়ি থেকে ডেকে এনে গুলি করে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় যাঁরা গ্রেফতার হয়েছেন, তাঁরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..