আড়াইহাজারে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করল পুলিশ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আড়াইহাজারে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করল পুলিশ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ বক্তাবলীতে রশিদ চেয়ারম্যানের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা

আড়াইহাজারে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করল পুলিশ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০
আড়াইহাজারে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করল পুলিশ

আড়াইহাজার প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে সোমবার রাত ১টার দিকে পুলিশ রাস্তা থেকে উদ্ধার করে আরিফ (১০) নামে স্থানীয় মাদ্রাসার এক শিক্ষার্থীকে। সে স্থানীয় টেগুঁরিয়াপাড়া এলাকার জামাল হোসেনের ছেলে এবং পাঁচানী মাদ্রাসায় লেখাপড়া করছে। রাতে সবার অজানতে সে মাদ্রাসা থেকে পালিয়ে কিছু দূরে একটি ঝোপে লুকিয়ে থাকে।

এ সময় আড়াইহাজার থানার ওসি তদন্ত আমীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে শিশুকে তিনি ঝোপের মধ্যে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে তার পরিবারের কাছে রাতেই হস্তান্তর করেন।

শিশুর বাবা জামাল হোসেন বলেন, আমার ছেলে পাঁচানী মাদ্রাসায় পড়ছে। সে শিক্ষকদের না বলে মাদ্রাসা থেকে পালিয়ে আসে। তবে আমরা জানতাম সে মাদ্রাসায়ই রয়েছে। কিন্তু রাত ১টার দিকে বাড়িতে পুলিশের কয়েক সদস্য ছেলে আরিফকে নিয়ে আসেন। এতে আমি পুলিশ সদস্যদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করছি।

অপরদিকে আড়াইহাজার থানার ওসি তদন্ত আমীর হোসেন বলেন, প্রতি রাতেই উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ সদস্যরা টহল ঠিকঠাক মতো দিয়ে যাচ্ছি কিনা তা দেখতে হয়। রাতে স্থানীয় টেগুঁরিয়াপাড়া এলাকা দিয়ে যাওয়ার সময় শিশুটিকে ঝোপের মধ্যে দেখতে পাই। পরে তার পরিবারের কাছে রাতেই তাকে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..