ইউনাইটেড ডায়াগনষ্টিক সেন্টারের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ইউনাইটেড ডায়াগনষ্টিক সেন্টারের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ইউনাইটেড ডায়াগনষ্টিক সেন্টারের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

ফতুল্লা সংবাদদাতা
  • প্রকাশিত সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
ইউনাইটেড ডায়াগনষ্টিক সেন্টারের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কেককাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো ইউনাইটেড ডায়াগনষ্টিক সেন্টার এন্ড হসপিটাল। বুধবার ৯ ডিসেম্বর নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডস্থ দেলপাড়ায় কমরউদ্দিন প্লাজার দ্বিতীয় তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউনাইটেড ডায়াগনষ্টিক সেন্টার এন্ড হসপিটালের ম্যানেজিং ডাইরেক্টর আলহাজ্ব মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মনিরুল আলম সেন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও করোনাযোদ্ধা মোস্তফা হোসেন চৌধুরী, ইউনাইটেড ডায়াগনষ্টিক সেন্টার এন্ড হসপিটালের ডাইরেক্টর মামুন খান, ফরিদ আহম্মেদ, মোঃ এরশাদ আলী, মোঃ আলী জিন্নাহ, ডেন্টিস্ট মোজাম্মেল হক প্রমুখ।

ইউনাইটেড ডায়াগনষ্টিক সেন্টার এন্ড হসপিটালের এমডি আলহাজ্ব হুমায়ুন কবির ও পরিচালনা পর্ষদের সকল পরিচালকদের আন্তরিক তত্বাবধানে সকাল ১০টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন ডাক্তার নুরুল আফসার শাকিল, আনন্দ কিশোর ঘোষ, মোঃ নাজমুল হোসাইন, চিন্ময় সাহা, মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ এমদাদুল হক, নুসরাত জাহান রূম্পা, সামিরা নাজনীন, রাইহান উদ্দিন সিয়াম, কে এ আলী ও হাসান আহমেদ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..