ঈদ উপহার নিয়ে জনগণের দুয়ারে কালুখালীর ওসি কামরুল হাসান
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ঈদ উপহার নিয়ে জনগণের দুয়ারে কালুখালীর ওসি কামরুল হাসান
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে হাজী মনির হোসেনকে চান এলাকাবাসী ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ

ঈদ উপহার নিয়ে জনগণের দুয়ারে কালুখালীর ওসি কামরুল হাসান

আবুল কালাম আজাদ, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
ঈদ উপহার নিয়ে জনগণের দুয়ারে কালুখালীর ওসি কামরুল হাসান

মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত রাজবাড়ী জেলার কালুখালী থানার ওসি মোঃ কামরুল হাসান। যিনি সমাজের সকল শ্রেণির কথা মাথায় রেখে স্ব উদ্যোগে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে নিজস্ব আয়ের অর্থ হতে সমাজের গরীব দুঃখী ও অসহায় মানুষের জন্য কিছু করতে সদা এগিয়ে আসেন। তিনি নিজের বেতনের টাকা ছাড়া একটি টাকাও অন্যায় পথে আয় করেন না। তিনি নিজেকে রাখেন অন্যায়ের বিরুদ্ধে সদা সোচ্চার।

তিনি ২০১৯ সালে যখন কালুখালি থানার অফিসার ইনচার্জ এর দায়িত্ব নেন। তারপর থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন দেশকে মাদক ও দূর্ণীতিকে জিরো টলারেন্স করতে আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে কালুখালি উপজেলাকে দুর্নীতি ও মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন। নিজেকে দূণীতির উদ্ধে রেখে স্বজনপ্রীতি,দলীয়করনসহ অপরাধীদের বিরদ্ধে রয়েছেন সোচ্চার ও কঠোর। ঘুষ এবং দূর্ণীতি কে না বলে, তা থেকে নিজেকে রেখেছেন অনেক দুরে। বিভিন্ন দলীয় চাপ থাকার পরেও কখনও তিনি তার কর্তব্য থেকে এতটুকু বিচ্যুত হননি। তিনি সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে কালুখালি থানাকে একটি আদর্শ থানা তৈরী করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

অতি সম্প্রতি করোনা ভাইরাসের কারণে বিভিন্ন নিম্ন আয়ের জনগোষ্ঠীর আয়ের মাধ্যম একরকম বন্ধ হয়ে আছে। ঠিক এই দুঃসময়ে গরীব অসহায় মানুষের পাশে এসে মানবতার পরিচয় দিয়েছেন কালুখালী থানার ওসি কামরুল হাসান। ১৮ ই মার্চ নিজ উদ্যোগে ৫২৮ টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, সাবান সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেন।

সেই ফলশ্রুতিতে ওসি কামরুল হাসান, নিজ অর্থায়নে কালুখালী উপজেলার অসহায় নিন্মবিত্তের মাঝে সাধ্যমত ঈদ উপহার প্রদান করে চলেছেন। যা রীতিমতো সকল মহলের প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছে।

এলাকার গণ্যমান্য সচেতন ব্যক্তিরা আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশে যদি তার মতো আরো ১০০ জন এরকম নিবেদিতপ্রাণ, দেশপ্রেমিক, সৎ, কর্মবীর কামরুল হাসান থাকত,তাহলে প্রতিটি থানার চিত্রটা পাল্টে যেত এ দেশে।চিরনবীন এই মানুষটি মন ও মননে সব সময় একজন সুচিন্তার মানুষ। শ্রদ্ধা রইল এই সাদামনের উচ্চশিক্ষিত, উদারমনা ও মুক্তচিন্তার মানুষটির জন্য।

ওসি কামরুল হাসান এ বিষয়ে বলেন, আমি যে এলাকায় দায়িত্ব পালনের জন্য নিয়োজিত থাকি সে এলাকাকে নিজের এলাকা ভেবে এলাকাবাসীর সুখে দুঃখে এগিয়ে যাই। তারই ধারাবাহিকতায় কালুখালী এলাকার মানুষের জন্য এবারের করোনা আক্রান্ত সময়ে যাতে অসহায় মানুষেরা ঈদের আনন্দ করতে পারে তারই সামান্য আয়োজন করেছি। আশা করি কিছু মানুষের মুখে হাসি ফুটাতে সক্ষম হবো। তিনি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..