একজন হাফেজের স্বপ্ন ভঙ্গ করলো অটোরিক্সা চোর!!
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
একজন হাফেজের স্বপ্ন ভঙ্গ করলো অটোরিক্সা চোর!!
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ বক্তাবলীতে রশিদ চেয়ারম্যানের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা

একজন হাফেজের স্বপ্ন ভঙ্গ করলো অটোরিক্সা চোর!!

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
একজন হাফেজের স্বপ্ন ভঙ্গ করলো অটোরিক্সা চোর!!

নারায়ণগঞ্জের কাগজ : পড়ালেখার পাশাপাশি সংসারের অর্থ যোগানের প্রধান উৎস অটোরিক্সা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে মাদ্রাসার ছাত্র হাফেজ মোঃ ইউনুস (১৯)। মঙ্গলবার (৫ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ থানায় মাদ্রাসার শিক্ষার্থীর দায়ের করা মামলার বিবরনে এমনটাই ফুটে উঠে এসেছে।

মামলার বিবরনে জানা যায়, সদর উপজেলা ফতুল্লা লালপুর এলাকার গোলাম রসুল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া ও দারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোঃ ইউনুস পড়াশোনার পাশাপাশি জীবিকার তাগিদে মিশুক অটোরিক্সা চালাত।

প্রতিদিনের ন্যায় রোববার (৩ নভেম্বর) সকাল ৭টায় ফতুল্লা লঞ্চঘাট থেকে ৩ জন যাত্রী নিয়ে চিটাগাং রোডের উদ্দেশ্যে রওনা হয়। যাত্রী নিয়ে সিদ্ধিরগঞ্জ পাইনাদী নতুন মহল্লা সাকিনস্থ রেকমত আলী স্কুলের পাশে একটি দোকানের সামনে রাখতে বলে। এ সময় তারা কৌশলে ইউনুসকে বিস্কুট ও একটি জুস খেতে দেয়।

তাদের দেয়া খাবার খেয়ে ইউনুস অজ্ঞান হয়ে পরলে তাকে রাস্তার পাশে ফেলে মিশুকটি নিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগীতায় তাকে খানপুর হাসপাতালে চিকিৎসা দিলে একদিন পর তার জ্ঞান ফিরে আসে।

জ্ঞান ফেরার পর তার মিশুকের সন্ধানে পাইনাদী নতুন মহল্লা সাকিনস্থ রেকমত আলী স্কুলের পাশে দোকানটিতে গিয়ে সন্ধান করলে তাদের সহযোগীতায় নজরুল ইসলাম (৫০) কে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে আটককৃত আসামীর সহযোগীতায় বাকি দুই আসামী আলী (৩৫) ও শফিক (৩৪) এর নাম জানতে পারে।

এ বিষয় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয় মামলা নং-(০৯-০৫/১১/১৯)। আর মামলা আসামীরা হলো- পাইনাদী নতুন মহল্লা এলাকার আমির হোসেনের বাড়ীর ভাড়াটিয়া মৃত. আমান উল্লাহর ছেলে নজরুল ইসলাম, বন্দর থানার লাঙ্গলবন্দ এলাকার হযরত আলীর ছেলে আলী ও ফতুল্লা থানাধীন বটতলা এলাকার শফিক।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..