এনায়েতনগরে মোহাম্মদ শাহ্ আলমের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
এনায়েতনগরে মোহাম্মদ শাহ্ আলমের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

এনায়েতনগরে মোহাম্মদ শাহ্ আলমের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
এনায়েতনগরে মোহাম্মদ শাহ্ আলমের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগরে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পঞ্চবটি ইউনাইটেড ক্লাব প্রাঙ্গণে দিনব্যাপী এই সেবামূলক কার্যক্রম আয়োজন করা হয়।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ্ আলমের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে শত শত মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসকদের পরামর্শ, রিপোর্ট দেখানো এবং বিভিন্ন ডায়াগনস্টিক পরীক্ষায় ৫০ শতাংশ ছাড়ের সুবিধা দেওয়া হয়।

দিনব্যাপী এই আয়োজনে স্থানীয় বাসিন্দারা ব্যাপকভাবে উপকৃত হন এবং আয়োজক দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিএনপির স্থানীয় নেতাকর্মীরা সারাদিন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন, যা দিনটিকে এক মানবিক সেবার দিনে পরিণত করে।

শাহ্ আলম বলেন, “রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের পাশে দাঁড়ানো। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ দিনে মানুষের সেবায় থাকতে পেরে আমি গর্বিত। আমি বিশ্বাস করি, ভবিষ্যতেও এভাবেই মানুষের পাশে থাকব।”

তিনি আরও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য জান্নাতুল ফেরদৌস, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশনায়ক তারেক রহমানের সফলতা কামনা করে সবার কাছে দোয়া চান।

উল্লেখ্য, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এরই অংশ হিসেবে এনায়েতনগরে আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্প ব্যাপক সাড়া ফেলেছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..